উদ্দীপকের আলোকে কারখানার শ্রমিকের যোগান রেখা অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকে একটি রপ্তানিমুখী কারখানার একজন শ্রমিকের দৈনিক মজুরি ও শ্রমের যোগান সম্পর্কিত তথ্যের একটি তালিকা দেয়া হয়েছে। একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক শ্রম দিতে রাজি থাকে তাদের সমষ্টিকে শ্রমের যোগান বলে। তাই নির্দিষ্ট মজুরির সাপেক্ষে প্রাপ্ত শ্রমের যোগানের পরিমাণের সংমিশ্রণে অঙ্কিত রেখাই শ্রমের যোগান রেখা। তার ভিত্তিতে নিচে কারখানার শ্রমিকের যোগান রেখা অঙ্কন করা হলো: [চিত্র] রেখাচিত্রে ভূমি অক্ষে শ্রমঘণ্টায় শ্রমের যোগান ও লম্ব অক্ষে মজুরি পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায় প্রতি ঘণ্টা ২০ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা ও ৮০ টাকা মজুরিতে কারখানার শ্রমিকের যোগান হয় যথাক্রমে ৫, ৬, ৭, ৬ শ্রমঘণ্টা, যা চিত্রে আবার যথাক্রমে a, b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন বিভিন্ন মজুরিতে শ্রমঘণ্টার যোগানসূচক a, b, c ও d বিন্দুগুলো যুক্ত করে SL রেখাটি টানি। এটি হলো উদ্দীপকের আলোকে কারখানার - শ্রমিকের যোগান রেখা।
HSC Economics 1st Paper Chapter 5 : শ্রম বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 5 : শ্রম বাজার · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কারখানার শ্রমিকের যোগান রেখা অঙ্কন করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
রেখাচিত্রে ভূমি অক্ষে শ্রমঘণ্টায় শ্রমের যোগান ও লম্ব অক্ষে মজুরি পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায় প্রতি ঘণ্টা ২০ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা ও ৮০ টাকা মজুরিতে কারখানার শ্রমিকের যোগান হয় যথাক্রমে ৫, ৬, ৭, ৬ শ্রমঘণ্টা, যা চিত্রে আবার যথাক্রমে a, b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে।
এখন বিভিন্ন মজুরিতে শ্রমঘণ্টার যোগানসূচক a, b, c ও d বিন্দুগুলো যুক্ত করে SL রেখাটি টানি। এটি হলো উদ্দীপকের আলোকে কারখানার - শ্রমিকের যোগান রেখা।উত্তর
প্রকৃত পক্ষে মজুরি অধিক বাড়ায় শ্রমিক মজুরি বৃদ্ধির তুলনায় বিশ্রামকে পছন্দ করে। ওই অবস্থায় তিনি শ্রমের যোগান কমিয়ে বিশ্রাম বাড়ান, চিত্তবিনোদনের ব্যবস্থা করেন এবং পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য অধিক সময় ব্যয় করেন। এ অবস্থায় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এসব কারণে রেখা অধিক মজুরিতে বামদিকে পশ্চাৎমুখী হয় 'অর্থাৎ বেঁকে যায়।
চিত্রে অঙ্কিত রেখার আকৃতি পর্যালোচনা করে বলা যায়, একজন শ্রমিক প্রতিঘণ্টা ২০ টাকা মজুরিতে ৫ শ্রমঘণ্টা যোগান দেন যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়। মজুরি বৃদ্ধি পেয়ে ৪০ টাকা ও ৬০ টাকা হলে তিনি যথাক্রমে ৬ ও ৭ শ্রমঘণ্টা যোগান দেন। যা চিত্রে যথাক্রমে b ও c বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এসব ক্ষেত্রে মজুরি ও শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকায় রেখা একটি স্বাভাবিক যোগান রেখার আকৃতি ধারণ করেছে। কিন্তু এরপর মজুরি আরও বৃদ্ধি পেয়ে ঘণ্টাপ্রতি ৮০ টাকা হলে শ্রমিক শ্রমের যোগান কমিয়ে ওই মজুরিতে ৬ শ্রমঘণ্টা যোগান দেন, চিত্রে যা d বিন্দু দ্বারা নির্দেশিত। এক্ষেত্রে c থেকে d বিন্দু পর্যন্ত রেখা পশ্চাৎমুখী অর্থাৎ বামদিকে বেঁকে গেছে, যা স্বাভাবিক যোগান রেখার ব্যতিক্রম।