দামস্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্যাস পায় কেন?
উত্তর: দামস্তর বৃদ্ধি পেলে শ্রমিকের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় প্রকৃত মজুরি হ্রাস পায়। সাধারণত প্রকৃত মজুরি হলো আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টি। এখন আর্থিক মজুরি স্থির থেকে দামস্তর বৃদ্ধি পেলে আর্থিক মজুরির ক্রয়ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, পূর্বের একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে কম পরিমাণ পণ্য ক্রয় করা যায়। ফলশ্রুতিতে জীবনযাত্রার মান হ্রাস পায় এবং প্রকৃতি মজুরি কমে যায়। তাই দামস্তর বাড়লে প্রকৃত মজুরি হ্রাস পায়।
HSC Economics 1st Paper Chapter 5 : শ্রম বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 5 : শ্রম বাজার · সৃজনশীল
দামস্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্যাস পায় কেন?
উত্তর