১০০ ও ২০০ টাকা মর্জুরিতে শ্রম বাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সূচি অনুযায়ী ১০০ টাকা ও ২০০ টাকা মজুরিতে শ্রমবাজারে যথাক্রমের শ্রমের ঘাটতি ও উদ্বৃত্ত দেখা যাবে। শ্রমবাজারে ভারসাম্য মজুরির চেয়ে কম মজুরি হলে শ্রমের ঘাটতি দেখা দেয় এবং মজুরি বৃদ্ধি পায়। আর মজুরি ভারসাম্য মজুরির চেয়ে বেশি হলে শ্রমের উদ্বৃত্ত দেখা দেয় এবং মজুরি হ্রাস পায়। উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায় ১০০ টাকা মজুরিতে শ্রমের চাহিদা ও যোগান যথাক্রমে ৬০০ একর ও ৪০০ একক। এক্ষেত্রে শ্রমের চাহিদার চেয়ে শ্রমের যোগান (৬০০ - ৪০০) বা ২০০ একক কম। একইভাবে ২০০ টাকা মজুরিতে শ্রমের চাহিদার চেয়ে শ্রমের যোগান ২০০ একক বেশি। সাধারণত চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে ভারসাম্য হয়। ভারসাম্য দামের পরিবর্তন হলে চাহিদা ও যোগানের পরিবর্তন ঘটায়। ফলে বাজার ভারসাম্য বিঘ্নিত হয়। ১০০ টাকা মজুরিতে চাহিদা বাড়বে এবং যোগান কমে ঘাটতির সৃষ্টি করবে। আবার ২০০ টাকা মজুরিতে যোগান বাড়বে এবং চাহিদা কমে উদ্বৃত্ত সৃষ্টি করবে। তাই বলা যায় ১০০ এবং ২০০ টাকা মজুরিতে শ্রমিকে বাজার ভারসাম্য বিঘ্নিত হবে।
HSC Economics 1st Paper Chapter 5 : শ্রম বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 5 : শ্রম বাজার · সৃজনশীল
১০০ ও ২০০ টাকা মর্জুরিতে শ্রম বাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে বল…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে শ্রমের চাহিদা রেখা ও শ্রমের যোগান রেখা পরস্পরকে ছেদ করে। তাই E বিন্দুতে DL ও. SL পরস্পর সমান হয় তথা শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে শ্রমের ভারসাম্য নিয়োগ 500 একক এবং ভারসাম্য মজুরি 150 একক। কাজেই প্রদত্ত তথ্য অনুযায়ী ভারসাম্য মজুরি হলো 150 একক।উত্তর