উদ্দীপকের আলোকে মি. আযম ও মি. কাদেরের জীবনযাত্রার মানের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মি. আযম ও মি. কাদেরের জীবনযাত্রার মানের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- মি. আযমের মজুরি বলতে আর্থিক মজুরি বোঝায় এবং মি., কাদেরের মজুরি বলতে প্রকৃত মজুরি বোঝায়। আর্থিক মজুরি হলো কোনো কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করে অর্থের হিসাবে যে মজুরি পায়। আর প্রকৃত মজুরি দ্বারা প্রাপ্ত দ্রব্যসামগ্রী ও সেবা এবং নিয়োগকারীর নিকট থেকে শ্রমিকের প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। মি. আযমের আর্থিক ও প্রকৃত মজুরি একই ও নির্দিষ্ট ৪০,০০০ টাকা। অন্যদিকে. মি. কাদেরের আর্থিক মজুরি ৪০,০০০ টাকা ও প্রকৃত মজুরি ৫৬০ টাকা। মি. আযমের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মান আর্থিক মজুরি দ্বারা নির্ধারণ করা যায় না, অন্যদিকে মি. কাদেরের প্রকৃত অবস্থা এবং জীবনযাত্রার মান প্রকৃত মজুরি দ্বারা নির্ধারণ করা যায়। মি. আযমের আর্থিক মজুরি যেহেতু সীমাবদ্ধ, সেহেতু পারিবারিক অন্যান্য চাহিদা পূরণে সে ব্যর্থ হয় এবং নিম্ন জীবনযাপন করেন। অন্যদিকে মি. কাদের বেতন ছাড়াও বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং বিশেষ সুবিধা ভাতা বাবদ টাকা পান যাতে তিনি পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করেন। সুতরাং মি. আযম ও মি. কাদের একই বেতনে চাকরি করলে দুজনের আর্থিক ও প্রকৃত মজুরির পার্থক্যের কারণে জীবনযাত্রার মানের ভিন্নতা দেখা যায়।
HSC Economics 1st Paper Chapter 5 : শ্রম বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 5 : শ্রম বাজার · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. আযম ও মি. কাদেরের জীবনযাত্রার মানের তুলনামূলক ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর