উদ্দীপকে শ্রমবাজারে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিতহয়— ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে শ্রমবাজারের কথা বলা হয়েছে। আধুনিক অর্থনীতিবিদগণের মতে, অন্যান্য দ্রব্যের ভারসাম্য যেমন তার মোট চাহিদা ও মোট যোগানের ঘাত-প্রতিঘাতে নির্ধারিত হয়। তেমনি শ্রমবাজারেও ভারসাম্য শ্রমের মোট চাহিদা ও মোট যোগানের ক্রিয়া- প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ শ্রমের চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয়। শ্রমিকের মজুরি এবং নিয়োগের পরিমাণ উদ্দীপকের চিত্রের সাহায্যে শ্রমবাজারে ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো— [চিত্র] চিত্রে ভূমি (X) অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্ব (Y) অক্ষে মজুরির পরিমাপ করা হয়েছে। চিত্রে Sq শ্রমের যোগান রেখা এবং DL শ্রমের চাহিদা রেখা শ্রমের চাহিদা ও যোগান রেখা যথাক্রমে D ও SL রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় শ্রমিকের ভারসাম্য মজুরি 100 এবং শ্রম নিয়োগের পরিমাণ 200। উল্লেখ্য E বিন্দু ছাড়া অন্যকোনো বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় না। শ্রমের মজুরি বেড়ে 150 টাকা হলে AB পরিমাণ শ্রমিক বেকার থাকবে। আবার শ্রমের মজুরি 50 টাকা হলে CD পরিমাণ শ্রমিকের ঘাটতি থাকবে। সুতরাং E বিন্দু অনুযায়ী ভারসাম্য নির্ধারিত হবে। E বিন্দুতে কোনো শ্রমিক বেকার থাকবে না বা অতিরিক্ত মজুরিও প্রদান করতে হবে না ।
HSC Economics 1st Paper Chapter 5 : শ্রম বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 5 : শ্রম বাজার · সৃজনশীল
উদ্দীপকে শ্রমবাজারে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিতহয়— ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি (X) অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্ব (Y) অক্ষে মজুরির পরিমাপ করা হয়েছে। চিত্রে Sq শ্রমের যোগান রেখা এবং DL শ্রমের চাহিদা রেখা শ্রমের চাহিদা ও যোগান রেখা যথাক্রমে D ও SL রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করায় শ্রমিকের ভারসাম্য মজুরি 100 এবং শ্রম নিয়োগের পরিমাণ 200। উল্লেখ্য E বিন্দু ছাড়া অন্যকোনো বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় না। শ্রমের মজুরি বেড়ে 150 টাকা হলে AB পরিমাণ শ্রমিক বেকার থাকবে। আবার শ্রমের মজুরি 50 টাকা হলে CD পরিমাণ শ্রমিকের ঘাটতি থাকবে। সুতরাং E বিন্দু অনুযায়ী ভারসাম্য নির্ধারিত হবে। E বিন্দুতে কোনো শ্রমিক বেকার থাকবে না বা অতিরিক্ত মজুরিও প্রদান করতে হবে না ।উত্তর
উদ্দীপকের E বিন্দুতে শ্রমের যোগান ও চাহিদা রেখা SL ও D পরস্পর ছেদ করাই E বিন্দু ভারসাম্য বিন্দু এবং E বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি 100 এবং নিয়োগ 200 । শ্রমের মজুরি 50 টাকা হলে শ্রমের চাহিদা DL ও শ্রমের যোগান SL রেখা অনুযায়ী দেখা যায় শ্রমের যোগান 100 এবং শ্রমের চাহিদা 300 । সুতরাং শ্রমের চাহিদা শ্রমের যোগানের তুলনায় 200 বেশি হয়। শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা দেয়, ফলে চাহিদা বৃদ্ধিজনিত কারণে শ্রমের মজুরি বৃদ্ধি হয় এবং মজুরি বাড়তে বাড়তে 100 টাকা হলে শ্রমবাজারে পুনরায় ভারসাম্য নির্ধারিত হয়। আবার শ্রমের মজুরি 150 টাকা হলে শ্রমের চাহিদা ও যোগান রেখা অনুযায়ী শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি হয়। ফলে বাজারে AB পরিমাণ শ্রমের উদ্বৃত্ত দেখা যায়। উদ্বৃত্ত শ্রমের কারণে শ্রমের মজুরি কমে। উপরিউক্ত আলোচনার পরিপেক্ষিতে দেখা যায়, শ্রমের মজুরি 50 টাকা হলো শ্রমবাজারে শ্রমের ঘাটতি দেখা যায় এবং মজুরি 150 টাকা হলে শ্রমবাজারে শ্রমে উদ্বৃত্ত দেখা দেয় ।