অংশীদারি কারবারের স্থায়িত্ব কম কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অংশীদারি কারবারের স্থায়িত্ব কম। কারণ কোনো একজন সদস্যের অনুপস্থিতিতে এ কারবার বিলুপ্ত হয়ে যেতে পারে। অংশীদারি কারবারের মূলনীতি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। চুক্তির ভিত্তিতে সদস্যগণ মূলধন বিনিয়োগ করে উৎপাদন কার্য পরিচালনা করে ও লাভ-লোকসান বণ্টন করে নেয়। তবে কোনো কারণে যদি তাদের মধ্যে মতবিরোধ বা আস্থার অভাব দেখা দেয় তাহলে এ কারবার বেশি দিন স্থায়ী হয় না। তাছাড়া, চুক্তিবদ্ধ সদস্যের মধ্যে কেউ মারা গেলে বা দেউলিয়া হলে উক্ত কারবার আইনগতভাবে বন্ধ হয়ে যায়। তাই বলা যায়, অংশীদারি কারবারের স্থায়িত্ব কম।
HSC Economics 1st Paper Chapter 7 : সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 7 : সংগঠন · সৃজনশীল
অংশীদারি কারবারের স্থায়িত্ব কম কেন? ব্যাখ্যা করো।
উত্তর
