উদ্দীপকের আলোকে পরবর্তীতে কারখানাটি কোন ধরনের কারবারে রূপান্তর হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মামুন ও তার বন্ধুদের পরবর্তীতে কারখানাটি সমবায় কারবারে রূপান্তর হয়েছে। সমবায় কারবার হলো এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কিছু লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে সমান অধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের কারবারের সদস্যরা নিজেরাই মূলধন জোগান দেন, কারবার পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন। বাংলাদেশে ২০০১ সালে প্রণীত সমবায় আইন-২০০১ সংশোধিত-২০০২, সংশোধিত-২০০৩ এর ১৪ ধারা অনুযায়ী সমবায় সমিতিগুলোর স্বতন্ত্র আইনগত ভিত্তি রয়েছে এবং এগুলো একটি সংবিধিবদ্ধ সংস্থা। সমবায় কারবার হলো সমাজের সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত মানুষের একটি অর্থনৈতিক সংগঠন। স্বেচ্ছাপ্রণোদিত সংগঠন, আইনগত সত্তা, মূলধন সংগ্রহ, শেয়ার হস্তান্তর ও মুনাফা বণ্টন ইত্যাদি বৈশিষ্ট্য সমবায় কারবারে লক্ষ করা যায়। উদ্দীপকে মামুন ও তার বন্ধুদের নিয়ে গঠিত কারখানাটি মূলধনের স্বল্পতা, অদক্ষ পরিচালনা ও মতবিরোধের কারণে পরবর্তীতে সমবায় কারবারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিলো যার মাধ্যমে তারা সদস্য সংখ্যা বৃদ্ধি, সরকারি নিবন্ধন ও মূলধনের স্বল্পতা কাটানোর জন্য তারা পরবর্তীতে শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। সুতরাং মামুন ও তার বন্ধুদের পরবর্তী কারবারটি সমবায় কারবারে রূপান্তর হয়েছে।
HSC Economics 1st Paper Chapter 7 : সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 7 : সংগঠন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পরবর্তীতে কারখানাটি কোন ধরনের কারবারে রূপান্তর হয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
