শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তিনজনের প্রতিষ্ঠানটি কোন ধরনের এবং তার বৈশিষ্ট্যগুলো লেখ।

উত্তর: উদ্দীপকে X, Y ও Z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি কারবার প্রতিষ্ঠা করে, যা অংশীদারি কারবারের সংজ্ঞায় সংজ্ঞায়িত। নিচে অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. সাধারণত চুক্তির মাধ্যমে অংশীদারি কারবারের সূত্রপাত ঘটে এবং সকল অংশীদারগণ ব্যবসায়ের লাভ-লোকসানের ভার বহন করে। ২. এ ব্যবসায়ে প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন এবং একজনের ব্যর্থতায় ব্যবসায়ে ক্ষতি হলে সবাইকে একযোগে এর দায় নিতে হয়, তাই প্রত্যেক সদস্যের দায় অসীম। ৩. এ কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জন সদস্য থাকতে পারে। ৪. এ কারবার আইনগতভাবে বৈধ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তাই কোনো অংশীদার তার অংশ অন্যান্য অংশীদারের সম্মতি ছাড়া হস্তান্তর করতে পারে না। ৫. এ কারবারের চুক্তিপত্রে উল্লিখিত শর্তানুসারে অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। তবে অংশীদারদের মধ্যে কোনো একজন সদস্য মারা গেলে বা দেউলিয়া হলে বা পাগল হয়ে গেলে উক্ত কারবার বন্ধ হয়ে যায়। তাই এ ধরনের কারবারে স্থায়িত্ব খুবই কম হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের X, Y, Z বা অংশীদারি কারবারে পরিলক্ষিত হয়।

HSC Economics 1st Paper Chapter 7 : সংগঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 7 : সংগঠন · সৃজনশীল

উদ্দীপকে তিনজনের প্রতিষ্ঠানটি কোন ধরনের এবং তার বৈশিষ্ট্যগুলো লেখ।

উদ্দীপক

X, Y ও Z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে একটি কারবার প্রতিষ্ঠা করেন। তিনজনের মালিকানার অংশও সমান নয়। মূলধন স্বল্পতার কারণে তারা লাভবান হচ্ছেন না। সাংগঠনিক কাঠামোর জন্য তারা শেয়ারও বিক্রি করতে পারছেন না। অথচ পাশের 'এ্যাপেক্স লিমিটেড কোম্পানি' প্রতিষ্ঠানে শেয়ার বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছে।

Jessore · 2017

উত্তর

যে কারবারে একজন মাত্র মালিক থাকে এবং মালিক নিজেই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, তাকে একমালিকানা কারবার (Single Proprietorship) বলে।

উত্তর

যৌথ মূলধনী কারবার আইনের বিধিবিধান দ্বারা গঠিত হয় বলে দীর্ঘস্থায়ী হয়। যৌথ মূলধনী কারবারকে এক অর্থে দীর্ঘস্থায়ী বলা যায়। কারণ একমালিকানা বা অংশীদারি কারবারে কারো মৃত্যু হলে বা পাগল হয়ে গেলে যেরূপ ব্যবসায় অচল হয়ে পড়ে, যৌথ মূলধনী কারবারে এরূপ কোনো ক্ষতি হয় না। এখানে পুরাতন অংশীদারগণ শেয়ার বিক্রির মাধ্যমে যেমন কারবার ত্যাগ করতে পারে, তেমনি নতুন অংশীদার কারবারে যোগদান করতে পারে। এরূপ ব্যবস্থাপনার কারণে যৌথ মূলধনী কারবার দীর্ঘস্থায়ী হয়।

উত্তর

উদ্দীপকে X, Y ও Z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি কারবার প্রতিষ্ঠা করে, যা অংশীদারি কারবারের সংজ্ঞায় সংজ্ঞায়িত। নিচে অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. সাধারণত চুক্তির মাধ্যমে অংশীদারি কারবারের সূত্রপাত ঘটে এবং সকল অংশীদারগণ ব্যবসায়ের লাভ-লোকসানের ভার বহন করে। ২. এ ব্যবসায়ে প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন এবং একজনের ব্যর্থতায় ব্যবসায়ে ক্ষতি হলে সবাইকে একযোগে এর দায় নিতে হয়, তাই প্রত্যেক সদস্যের দায় অসীম। ৩. এ কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জন সদস্য থাকতে পারে। ৪. এ কারবার আইনগতভাবে বৈধ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তাই কোনো অংশীদার তার অংশ অন্যান্য অংশীদারের সম্মতি ছাড়া হস্তান্তর করতে পারে না। ৫. এ কারবারের চুক্তিপত্রে উল্লিখিত শর্তানুসারে অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। তবে অংশীদারদের মধ্যে কোনো একজন সদস্য মারা গেলে বা দেউলিয়া হলে বা পাগল হয়ে গেলে উক্ত কারবার বন্ধ হয়ে যায়। তাই এ ধরনের কারবারে স্থায়িত্ব খুবই কম হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের X, Y, Z বা অংশীদারি কারবারে পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে X, Y ও Z এর প্রতিষ্ঠানটি হলো অংশীদারি কারবার এবং দ্বিতীয় প্রতিষ্ঠান অর্থাৎ 'এ্যাপেক্স লিমিটেড কোম্পানি' হলো যৌথ মূলধনী কারবার। কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারে রূপান্তর করা যায়। অংশীদারি কারবার মূলত একটি চুক্তিভিত্তিক কারবার যেখানে সর্বনিম্ন ২ জন সদস্য এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। এক্ষেত্রে শেয়ার হস্তান্তর বা বিক্রয়ের কোনো সুযোগ না থাকায় সদস্য সংখ্যা বৃদ্ধি করে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যায় না। অন্যদিকে, যৌথ মূলধনী কারবার সরকার কর্তৃক অনুমোদিত। বহুসংখ্যক লোক এ কারবারের সদস্য হতে পারে এবং প্রয়োজনে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়াতে পারে। পর্যাপ্ত মূলধন সংগ্রহের সুবিধা থাকায় এ কারবারে বৃহদায়তনের উৎপাদন করা যায় ফলে সদস্যগণ লাভবান হয়। তাছাড়া এ ধরনের কারবারে কোনো একজন সদস্যের অনুপস্থিতিতে কারবার বন্ধ হয়ে যায় না। কিন্তু অংশীদারি কারবারে এ ধরনের সুযোগ সুবিধা নেই। উদ্দীপকে X, Y ও Z এর অংশীদারি প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় প্রতিষ্ঠানে তথা যৌথমূলধনী প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়। তবে এ জন্য অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারের ন্যায় সদস্য সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে প্রথমে সরকারের নিকট থেকে অনুমোদন নিতে হবে। এরপর শেয়ার, ঋণপত্র প্রভৃতি বিক্রি করে মূলধন সংগ্রহ করতে হবে এবং একটি পরিচালনা পর্ষদ গঠন করে ব্যবসায় পরিচালনা করতে হবে। সুতরাং অংশীদারি কারবারের সীমাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে অংশীদারি কারবারকে যৌথমূলধনী কারবারে রূপান্তর করা যায়।
HSCEconomics 1st PaperChapter 7 : সংগঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

করিম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। তিনি নিজেই। অত্যন্ত দক্ষতার সাথে উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। তাঁর দক্ষতা ও ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একক বুদ্ধিমত্তা, নতুনত্ব প্রবর্তন, সৃষ্টিশীলতা ও দুরদর্শিতা, পরিকল্পনা গ্রহণ ও সুষ্ঠু বাজারজাতকরণের ফলে প্রতিষ্ঠানটি দিন দিন উন্নত হচ্ছে। তিনি একাই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকল মুনাফা ভোগ করেন। সীমাহীন দায়িত্ব ও ঝুঁকির আধিক্য থাকলেও তার প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে। [ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা]
ক
যৌথ মূলধনী কারবার কী?
খ
"দারিদ্র্য বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে"- ব্যাখ্যা কর।
গ
করিম সাহেবের কার্যাবলি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."দারিদ্র্য বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে"- ব্যাখ্যা কর।

"দারিদ্র্য বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যৌথ মূলধনী কারবার কী?

যৌথ মূলধনী কারবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক
কোন কারবারে Single entry পদ্ধতিতে হিসাব রাখা হয়?
খ
উদ্যোক্তাই কারবারের প্রাণ- বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপক অনুযায়ী 'ক' কারবারের ধরন ব্যাখ্যা কর।
ঘ
কোন প্রেক্ষাপটে 'ক' অপেক্ষা 'খ' কারবার গঠন যুক্তিযুক্ত- তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উদ্যোক্তাই কারবারের প্রাণ- বুঝিয়ে লেখ।

উদ্যোক্তাই কারবারের প্রাণ- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন কারবারে Single entry পদ্ধতিতে হিসাব রাখা হয়?

কোন কারবারে Single entry পদ্ধতিতে হিসাব রাখা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাকিব, রায়হান, সেলিম ও মোর্শেদ চার বন্ধু একত্রে মূলধন সংগ্রহ করে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী 'স্টার টেক প্রাইভেট লিমিটেড' নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশ্বের বিভিন্ন দেশ হতে ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করেন। উন্নত গুণগত মান, অপেক্ষাকৃত কম দাম, ভালো সেবা ইত্যাদি কারণে অল্প দিনের মধ্যে তাদের ভালো মুনাফা অর্জিত হয় এবং সারা দেশে সুনাম ছড়িয়ে পড়ে। বর্তমানে তারা ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্য দেশের বিভিন্ন জেলায় শোরুম খোলার পরিকল্পনা করেছেন এবং একই সাথে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে স্টক এক্সচেঞ্জে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক
এনজিও কী?
খ
সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান- ব্যাখ্যা কর।
গ
"স্টার টেক প্রাইভেট লিমিটেড" কোন ধরনের প্রতিষ্ঠান- ব্যাখ্যা কর।
ঘ
উক্ত প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে - তা কি যৌক্তিক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান- ব্যাখ্যা কর।

সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এনজিও কী?

এনজিও কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করিম সাহেবের কার্যাবলি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।"দারিদ্র্য বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে"- ব্যাখ্যা কর।যৌথ মূলধনী কারবার কী?কোন প্রেক্ষাপটে 'ক' অপেক্ষা 'খ' কারবার গঠন যুক্তিযুক্ত- তোমার মতামত বিশ্লেষণ কর।উদ্দীপক অনুযায়ী 'ক' কারবারের ধরন ব্যাখ্যা কর।উদ্যোক্তাই কারবারের প্রাণ- বুঝিয়ে লেখ।কোন কারবারে Single entry পদ্ধতিতে হিসাব রাখা হয়?উক্ত প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে - তা কি যৌক্তিক বি"স্টার টেক প্রাইভেট লিমিটেড" কোন ধরনের প্রতিষ্ঠান- ব্যাখ্যা কর।সংগঠন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান- ব্যাখ্যা কর।এনজিও কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।