নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রাহুল, আসিফ ও বাপ্পী মিলে একটি মৎস্য খামার স্থাপন করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে তারা খামারটি গড়ে তুলেছে। তারা নিজেদের মূলধনের অনুপাতে লাভ-ক্ষতি ভাগ করে নেয়। Q. রাহুল, আসিফ ও বাপ্পী কোন ধরনের সংগঠন গড়ে তুলেছে?
ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ. পাবলিক লিমিটেড কোম্পানি
গ. অংশীদারি কারবার
ঘ. সমবায় কারবার
উত্তর: অংশীদারি কারবার
ব্যাখ্যা: অংশীদারি কারবারের প্রধান ভিত্তি হলো চুক্তিবদ্ধ সম্পর্ক এবং অংশীদারদের মধ্যকার পারস্পরিক আস্থা ও বিশ্বাস। উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়িক সংগঠনটিতে এই শর্তগুলো বিদ্যমান এবং তারা নিজেদের মূলধনের অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে নিচ্ছে, যা অংশীদারি কারবারের অন্যতম একটি বৈশিষ্ট্য।
HSC Economics 1st Paper Chapter 7 : সংগঠন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 7 : সংগঠন · MCQ