উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে অধিকারের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: নির্বাচনে ভোট প্রদান অধিকার বিষয়টি তথা কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক"-উক্তিটি যথার্থ। রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, অনুরূপ রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্যও রয়েছে। কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা প্রত্যাশিত নয়। একমাত্র কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক অধিকার উপভোগ করা যায়। আর রাষ্ট্রের অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত জীবন বিকশিত হয়। তাই বলা যায়, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ঘনিষ্ঠ। অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়। যেমন- ভোটদান নাগরিকের অধিকার, আর ভোটাধিকার প্রয়োগ নাগরিকের কর্তব্য। একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয়। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য নির্দেশ করে। আমরা রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি। তার বিনিময়ে আমাদের কিছু কর্তব্যও পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মান্য করা, কর প্রদান করা ইত্যাদি। এসব কর্তব্য পালনের মাধ্যমেই আমরা রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করি। এছাড়া সমাজের সদস্য হিসেবে আমরা শিক্ষা লাভের অধিকার ভোগ করি এবং সমাজের কল্যাণে আমাদের অর্জিত শিক্ষাকে প্রয়োগ করে সমাজের উন্নয়ন করি। শিক্ষা লাভ আমাদের অধিকার, অর্জিত শিক্ষা প্রয়োগ করা কর্তব্য। আলোচনা শেষে বলা যায়, অধিকার ও কর্তব্য সমাজবোধ থেকে উৎপত্তি লাভ করে। একটিকে বাদ দিয়ে অপরটি ভোগ করা সম্ভব নয়। তাই বলা যায়, অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে অধিকারের সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর