উদ্দীপকে উল্লিখিত নারী শ্রমিক কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নারী শ্রমিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ-স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠন করার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বর্ণিত নারী শ্রমিক জামিলা এই অর্থনৈতিক অধিকার থেকেই বঞ্চিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, সামিরা একজন পোশাক কর্মী। দীর্ঘদিন যাবৎ তার সহকর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু হঠাৎ মালিক তার প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকের বেতন বৃদ্ধি করেনি। অর্থাৎ নারী শ্রমিক ন্যায্য মজুরি লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ন্যায্য মজুরি লাভের অধিকার অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিক সামিরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নারী শ্রমিক কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর