স্বাধীনতার রক্ষাকবচ বলতে কী বোঝ?
উত্তর: স্বাধীনতার রক্ষাকবচ বলতে সেই সকল ব্যবস্থা বা পদ্ধতিকে বোঝায় যা নাগরিকের স্বাধীনতাকে রক্ষা করে এবং অন্যের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখে। স্বাধীনতা রক্ষা করার জন্য কিছু অপরিহার্য শর্ত বা রক্ষাকবচ প্রয়োজন। যেমন- আইন, সংবিধান, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসন। আইন স্বাধীনতার প্রধান রক্ষাকবচ, কারণ আইন না থাকলে সবল দুর্বলের ওপর অত্যাচার করত। আবার বিচার বিভাগ স্বাধীন না হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পায় না। মূলত এই রক্ষাকবচগুলোই নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ নিশ্চিত করে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
স্বাধীনতার রক্ষাকবচ বলতে কী বোঝ?
উত্তর