সামাজিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায়, যা সামাজিক জীবনযাপন এবং জীবন সংরক্ষণের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়। সামাজিক অধিকার উপভোগের মাধ্যমে ব্যক্তি তার বাহ্যিক উন্নতি সাধন ছাড়াও ব্যক্তিত্ব বিকাশ সাধন করতে সমর্থ হয়। জীবন রক্ষার অধিকার, মত প্রকাশের অধিকার, চলাফেরা করার অধিকার, বিনা বিচারে আটক না থাকার অধিকার, সংঘবদ্ধ হওয়ার অধিকার, সভা-সমিতির অধিকার, চুক্তি করার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, পরিবার গঠনের অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার, খ্যাতি লাভের অধিকার প্রভৃতি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
সামাজিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তর