মি. 'ক' -এর বর্ণিত আচরণগুলো কোন কোন নাগরিক কর্তব্যের লঙ্ঘন হিসেবে বিবেচিত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. 'ক'-এর বর্জনীয় কাজ দুইটি রাজনৈতিক কর্তব্যের পর্যায়ভুক্ত। রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকরা রাষ্ট্রের প্রতি যেসব কর্তব্য পালন করে তাকে রাজনৈতিক কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোট দান ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের মি. 'ক' এর নির্বাচনে ভোট না দেওয়া এবং আইন অমান্য করা রাজনৈতিক কর্তব্য বর্জনের মধ্যে পড়ে। মি. 'ক' নির্বাচনে ভোট দেন না। এছাড়া সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালতের মাধ্যমে শাস্তিভোগ করেছেন। প্রতিবেশীকে প্রহার করার মাধ্যমে তার আইন অমান্য করার দিকটি ফুটে উঠেছে। তাই মি. 'ক'-এর বর্জন করা কাজ দুটি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। সব গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। সব স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচনে ভোটদানের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা একজন সুনাগরিকের রাজনৈতিক কর্তব্য। এ ছাড়াও রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা তথা আইন মান্য করা প্রতিটি নাগরিকের অন্যতম রাজনৈতিক কর্তব্য। সব নাগরিকের উচিত রাষ্ট্রের সব আইন মেনে চলার মাধ্যমে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা এবং জনজীবনকে নিরাপদ রাখা। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মি. 'ক'-এর বর্জনীয় দুটি কাজ অর্থাৎ ভোট না দেওয়া ও আইন অমান্য করার সঙ্গে নাগরিকের রাজনৈতিক কর্তব্যের সম্পর্ক রয়েছে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
মি. 'ক' -এর বর্ণিত আচরণগুলো কোন কোন নাগরিক কর্তব্যের লঙ্ঘন হিসেবে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর