উক্ত অধিকারের সাথে মৌলিক অধিকারের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত অধিকার অর্থাৎ মানবাধিকারের সাথে মৌলিক অধিকারের পার্থক্য দুটি দিক দিয়ে বেশ প্রবল। মানবাধিকার বলতে বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে সেগুলোকে বোঝায়। আর মৌলিক অধিকার বলতে সেই সকল অধিকারকে বোঝায় যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য। মানবাধিকারের উৎস হলো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। অপরদিকে, মৌলিক অধিকারের উৎস হলো সার্বভৌম রাষ্ট্রের সংবিধান। মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত। আর মৌলিক অধিকারের পরিধি নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ। মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি ব্যাপক ও বিস্তৃত। জাতিসংঘভুক্ত প্রতিটি রাষ্ট্র একই ধরনের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তা রক্ষা করতে বাধ্য। আর এক রাষ্ট্রের স্বীকৃত মৌলিক অধিকার অন্য রাষ্ট্র অপেক্ষা ভিন্নতর হতে পারে। মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। আর মৌলিক অধিকার রাষ্ট্রীয় বা স্থানীয় অধিকার। মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনাবোধ থেকে। কিন্তু মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে। মানবাধিকার কার্যকর করা সহজ নয়। পক্ষান্তরে মৌলিক অধিকার অনেকটা সহজে কার্যকর করা যায়। মৌলিক অধিকার মানবাধিকার থেকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। প্রয়োগিক দিক থেকে মৌলিক ও মানবাধিকারের মধ্যে বেশ পার্থক্য লক্ষ করা যায়। মৌলিক অধিকারের রক্ষক সংবিধান। সংবিধানের পক্ষে বিচার বিভাগ মৌলিক অধিকারের সুরক্ষা দেয়। অপর দিকে মানবাধিকারের রক্ষক জাতিসংঘ। মৌলিক অধিকার মানবাধিকার থেকে সহজে কার্যকর করা যায়। উপরের আলোচনা থেকে বলা যায়, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে অনেক পার্থক্য লক্ষ করা যায়। তবে উভয় অধিকারের উদ্দেশ্য হলো মানবজাতির সুরক্ষা নিশ্চিত করা।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উক্ত অধিকারের সাথে মৌলিক অধিকারের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর