উদ্দীপকে "মানুষই তাদের অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন" অর্থাৎ "অধিকারে মধ্যেই কর্তব্য নিহিত রয়েছে"- তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, "অধিকারের মধ্যে কর্তব্য নিহিত" উক্তিটির সাথে আমি একমত। অধিকার হলো সমাজ ও রাষ্ট্রকর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আর অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে রাষ্ট্রের প্রতি যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকে বলা হয় কর্তব্য। অধিকার ও কর্তব্য শব্দ দুটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখী মনে হলেও এদের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ। অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়। একটিকে বাদ দিয়ে অপরটি হয় না। তাই বলা হয়, অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত। অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। যেমন- আমার বেঁচে থাকার অধিকার আছে, তেমনি আমার কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। তাই অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে, রাষ্ট্রের যা অধিকার, নাগরিকের তা কর্তব্য। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক।' উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই এদের পারস্পরিক সম্পর্ক খুবই নিবিড়।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকে "মানুষই তাদের অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন" অর্থাৎ "…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর