উদ্দীপাকের শেষোক্ত লাইনের সাথে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের শেষোক্ত লাইন তথা অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক- মন্তব্যটির সাথে আমি একমত। কারও অধিকার বলতে যেমন তার কর্তব্যকে বোঝায়, তেমনি একজনের অধিকার বলতে অন্যের কর্তব্যকে বোঝায়। একজনের অধিকার ভোগ করা অন্যের কর্তব্য পালনের ওপর নির্ভরশীল। এজন্যই বলা হয়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত। যেমন- আমার বেঁচে থাকার যদি অধিকার থেকে থাকে, তবে আমার কর্তব্য হলো অন্যের বেঁচে থাকার পথে কোনো বাধার সৃষ্টি না করা। অনুরূপভাবে অন্যের কর্তব্যও হলো আমাকে হত্যা না করা। অধিকার ও কর্তব্য একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। সমাজের একজনের অধিকারের পরিধি অন্য সকলের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ। কারণ অধিকার যদি অবাধ ও সীমাহীন হয় তবে এ থেকে স্বেচ্ছাচারিতার জন্ম হবে। এতে সবল ব্যক্তি অধিকার ভোগ করবে; কিন্তু দুর্বল তার অধিকার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্র নাগরিকদের অধিকার রক্ষা করবে। বিনিময়ে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবে। নাগরিকের যা কর্তব্য রাষ্ট্রের তা অধিকার আর রাষ্ট্রের যা কর্তব্য নাগরিকের তা অধিকার। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। ফলে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে, আসতে হয়। অর্থাৎ বলা যায়, অধিকার ও কর্তব্য নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এ প্রসঙ্গে কার্ল মার্কস বলেছেন, "কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই আর অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই।” সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত থাকে। আর এসব কারণেই আমি অধিকার ও কর্তব্যকে পরস্পরের পরিপূরক মনে করি।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপাকের শেষোক্ত লাইনের সাথে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর