সমাজতান্ত্রিক সরকারের ২টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সমাজতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন এবং উৎপাদন ও বণ্টনের উপকরণগুলোর ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা। এছাড়া এ ব্যবস্থায় কর্মের অধিকার ও যোগ্যতানুসারে পারিশ্রমিক নিশ্চিত করা হয়, যার ফলে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। যেমন-চীনের সংবিধানে কর্মের অধিকার ও নারী-পুরুষের সমানাধিকারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
সমাজতান্ত্রিক সরকারের ২টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর