উদ্দীপকে যে ২টি অধিকারের কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে মৌলিক অধিকার ও মানবাধিকার- এই দুটি অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। মৌলিক অধিকার হলো নাগরিকের ব্যক্তিত্ব ও জীবন বিকাশের জন্য সংবিধানে উল্লিখিত সেসব সুযোগ-সুবিধা যা সরকার কর্তৃক অলঙ্ঘনীয়। অন্যদিকে, মানবাধিকার হলো মানুষ হিসেবে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত জন্মগত অধিকার। মৌলিক অধিকারের প্রধান উৎস হলো রাষ্ট্রের সংবিধান, কিন্তু মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ। মৌলিক অধিকারের পরিধি নির্দিষ্ট রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী এবং এটি অসীম। এছাড়া মৌলিক অধিকার যত সহজে কার্যকর করা যায়, মানবাধিকার তত সহজে কার্যকর করা সম্ভব হয় না। অতএব বলা যায়, মৌলিক অধিকারের রক্ষক হিসেবে রাষ্ট্র ও সংবিধান কাজ করে এবং মানবাধিকারের রক্ষক হিসেবে কাজ করে জাতিসংঘ।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকে যে ২টি অধিকারের কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে পার্থক্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর