'শাসকের লক্ষ্য হবে 'শাসিত জনগণের কল্যাণ সাধন' উদ্দীপকের আলোকে বিষয়টি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে 'শাসকের লক্ষ্য হবে শাসিত জনগণের কল্যাণ সাধন'-বিষয়টি নিচে বিশ্লেষণ করা হলো। রাষ্ট্রের প্রধান লক্ষ্যই হলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ ও সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে জনগণের সর্বজনীন কল্যাণ সাধন করা। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ- সুবিধার সমষ্টি 'যা ব্যতীত ব্যক্তির পূর্ণ বিকাশ সম্ভব নয়। শাসকের দায়িত্ব হলো এই অধিকারগুলো প্রদান ও সংরক্ষণ করা, কারণ লাস্কির মতে প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা। উদ্দীপকে উল্লিখিত মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে শাসক মূলত জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করেন। জনগণের কল্যাণ সাধনের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা শাসকের অপরিহার্য কর্তব্য। সুশাসনের মাধ্যমে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা মানবাধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি রাষ্ট্র বা শাসক জনগণের কল্যাণে ব্যর্থ হয় বা জনগণকে অবহেলা করে, তবে জনগণের অধিকার রয়েছে সেই শাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। সুতরাং, একটি কল্যাণমূলক রাষ্ট্রে শাসকের মূল লক্ষ্যই থাকে বিভিন্ন অধিকার ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে শাসিত জনগণের - জীবনকে সুখী ও সুন্দর করে তোলা।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
'শাসকের লক্ষ্য হবে 'শাসিত জনগণের কল্যাণ সাধন' উদ্দীপকের আলোকে বিষয়ট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর