উক্ত কর্তব্যে পালনের মাধ্যমে যে বিষয়টি অর্জন করা যায় নাগরিক জীবনে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত কর্তব্যটি অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করা হলো নাগরিকের অন্যতম রাজনৈতিক কর্তব্য। এ কর্তব্যটি পালনের মাধ্যমে নাগরিক তার ভোটাধিকারঅর্জন করতে পারে। ভোটাধিকার হল নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। ভোটাধিকার নাগরিকের এমন গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্তব্য,তেমনি এটি নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকারও। নাগরিকের রাজনৈতিক অধিকার সমূহের মধ্যে ভোটাধিকার অন্যতম। নাগরিকের ভোট দানের ওপর শাসনব্যবস্থার উৎকর্যতা নির্ভর করে। নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই সুশাসন প্রতিষ্ঠা করতে ভূমিকা পালন করে। আর এর ফলে নাগরিক তাদের অন্যান্য রাষ্ট্রীয় অধিকারসমূহ যেমন সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক সমূহ সরকারের কাছ থেকে আদায় করতে সক্ষম হবে এবং রাষ্ট্রীয় কাজে নাগরিকদের অংশগ্রহণ বাড়বে। এতে নাগরিকদের মধ্যে তাদের অধিকার ও দায়িত্ববোধ সম্পর্কের সচেতনতা বৃদ্ধি পাবে। যা একটি সুসংহত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং উপরিউক্ত আলোচনা আলোকে বলা যায়, নাগরিকের অন্যতম রাজনৈতিক কর্তব্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকের রাজনৈতিক অধিকার ভোটদানের অধিকার অর্জিত হয়। যা নাগরিকের অন্যান্য অধিকার অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই নাগরিক জীবনে উক্ত কর্তব্য গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উক্ত কর্তব্যে পালনের মাধ্যমে যে বিষয়টি অর্জন করা যায় নাগরিক জীবনে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর