মৌলিক অধিকার কেন প্রয়োজন?
উত্তর: নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকার প্রয়োজন । মৌলিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিকের সেসব সুযোগ-সুবিধা, যা নাগরিকের বেঁচে থাকা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। মৌলিক অধিকার রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য। এ অধিকার মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আর মৌলিক চাহিদা পূরণ ব্যতীত নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয় । তাই নাগরিকের জন্য মৌলিক অধিকার অপরিহার্য।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
মৌলিক অধিকার কেন প্রয়োজন?
উত্তর