নৈতিকতা বলতে কী বোঝায়?
উত্তর: সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতগুলো ধ্যান-ধারণা ও আদর্শের সমষ্টিকে নৈতিকতা বলে। এটি মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality, যা ল্যাটিন Moralitas শব্দ থেকে এসেছে। যার অর্থ আচরণ (manner), চরিত্র (character) বা যথার্থ আচরণ (proper behaviour)। ন্যায় ও সঠিক পথে থাকা হচ্ছে নৈতিকতা। এর প্রভাবে মানুষ আইন মেনে চলে, শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার। এর পেছনে সার্বভৌম কর্তৃপক্ষের কর্তৃত্ব থাকে না। বিবেকের দংশনই নৈতিকতার বড় রক্ষাকবচ।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
নৈতিকতা বলতে কী বোঝায়?
উত্তর