উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম রাজনৈতিক কর্তব্যকে নির্দেশ করে। কর্তব্য হচ্ছে রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগের বিনিময়ে রাষ্ট্রের প্রতি নাগরিকের পালনীয় দায়িত্ব। রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষকে নানা ধরনের কর্তব্য পালন করতে হয়। এর মধ্যে রাজনৈতিক কর্তব্য অন্যতম। মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি যে কর্তব্য পালন করে, তাই রাজনৈতিক কর্তব্য। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মেনে চলা, যোগ্য প্রার্থীকে ভোট দান করা, নির্বাচনে প্রার্থী হওয়া রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রভৃতি। একজন সচেতন নাগরিক হিসেবে মঈনুদ্দীন স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সততার সাথে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি বাছাই করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেছেন। তার এ কাজটি রাষ্ট্রের প্রতি নাগরিকের রাজনৈতিক কর্তব্যকে তুলে ধরে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধর…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর