প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায়?
উত্তর: অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে তাই হলো প্রশাসনিক দায়বদ্ধতা বা জবাবদিহিতা। প্রশাসনিক দায়বদ্ধতার মধ্যে একটি হলো অভ্যন্তরীণ দায়বদ্ধতা। এটি প্রশাসনের পদসোপানভিত্তিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়। অপরটি হলো জনগণের কাছে দায়বদ্ধতা। জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানসমূহ, সিটিজেন চার্টার, তথ্য কমিশন প্রভৃতির মাধ্যমে এ ধরনের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায়?
উত্তর