তথ্য অধিকার বলতে কী বোঝায়?
উত্তর: তথ্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। কোনো নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে। আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে তথ্য বলা হয়। তথ্য জানার এবং জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য ২০০৯ সালের ৬ এপ্রিল 'তথ্য অধিকার আইন, ২০০৯' পাস করে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
তথ্য অধিকার বলতে কী বোঝায়?
উত্তর