শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি, 'ক' রাষ্ট্র প্রদত্ত যেসব সুযোগ-সুবিধা ভোগ করে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত সকল প্রকার নাগরিক অধিকার বা সুযোগ-সুবিধা ভোগ করে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। প্রতিটি নাগরিকের সুন্দর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য কতগুলো সামাজিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধার যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক স্বাধীনতারও প্রয়োজন। যেমন- অন্ন, বস্তু ও কর্মের সংস্থান এবং অভাব থেকে মুক্তি। উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত এসকল অধিকার ভোগ করে থাকেন। মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত আইনগত অধিকার যেমন- সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সুযোগ-সুবিধা বা অধিকার ভোগ করে থাকেন। সামাজিক অধিকারের মধ্যে জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, চুক্তি, মত প্রকাশ, সভা-সমিতি, ধর্মীয়, আইনের দৃষ্টিতে সমতা, পরিবার গঠন, ভাষা ও কৃষ্টি সংরক্ষণ, শিক্ষা, খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি ভোগ করে। রাজনৈতিক অধিকারের মধ্যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, নির্বাচন, সরকারি চাকরি লাভ, চাকরির আবেদন করা, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, সরকারি কার্যকলাপের সমালোচনা করার অধিকার ইত্যাদি ভোগ করে। অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার ইত্যাদি ভোগ করে থাকে।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি, 'ক' রাষ্ট্র প্রদত্ত যেসব সুযোগ-সুবিধা ভোগ করে ত…

উদ্দীপক

মি. 'ক' বাংলাদেশের নাগরিক। রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করলেও রাষ্ট্রের প্রতি করণীয় সম্পর্কে তিনি অসচেতন। তিনি নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালত কর্তৃক শাস্তি ভোগ করেছেন।

Dinajpur · 2017

উত্তর

অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুযোগ-সুবিধা, যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

উত্তর

যে সকল অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকার সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত। নাগরিকের চারটি রাজনৈতিক অধিকার হলো: ১. ভোটদানের অধিকার ২. নির্বাচিত হওয়ার অধিকার ৩. সরকারি চাকুরি লাভের অধিকার ৪. সরকারের সমালোচনা করার অধিকার।

উত্তর

উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত সকল প্রকার নাগরিক অধিকার বা সুযোগ-সুবিধা ভোগ করে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। প্রতিটি নাগরিকের সুন্দর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য কতগুলো সামাজিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধার যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক স্বাধীনতারও প্রয়োজন। যেমন- অন্ন, বস্তু ও কর্মের সংস্থান এবং অভাব থেকে মুক্তি। উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত এসকল অধিকার ভোগ করে থাকেন। মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত আইনগত অধিকার যেমন- সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সুযোগ-সুবিধা বা অধিকার ভোগ করে থাকেন। সামাজিক অধিকারের মধ্যে জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, চুক্তি, মত প্রকাশ, সভা-সমিতি, ধর্মীয়, আইনের দৃষ্টিতে সমতা, পরিবার গঠন, ভাষা ও কৃষ্টি সংরক্ষণ, শিক্ষা, খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি ভোগ করে। রাজনৈতিক অধিকারের মধ্যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, নির্বাচন, সরকারি চাকরি লাভ, চাকরির আবেদন করা, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, সরকারি কার্যকলাপের সমালোচনা করার অধিকার ইত্যাদি ভোগ করে। অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার ইত্যাদি ভোগ করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. 'ক'-এর বর্জনীয় কাজ দুইটি রাজনৈতিক কর্তব্যের পর্যায়ভুক্ত। রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ আবশ্যিকভাবে রাষ্ট্রের প্রতি যেসব কর্তব্য পালন করে তাকে রাজনৈতিক কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোট দান করা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের মি. 'ক' এর নির্বাচনে ভোট না দেওয়া এবং আইন অমান্য করা রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। উদ্দীপকের মি, 'ক' নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। এ ছাড়াও সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালত কর্তৃক শাস্তিভোগ করেছেন। তার এই প্রতিবেশীকে প্রহার করার মাধ্যমে আইন অমান্য করার দিকটি ফুটে উঠেছে। তার বর্জিত এ কাজ দুটি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। সকল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে ভোটদানের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা একজন সুনাগরিকের রাজনৈতিক কর্তব্য। এ ছাড়াও রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা তথা আইন মান্য করা প্রতিটি নাগরিকের অন্যতম কর্তব্য। সকল নাগরিকের উচিত রাষ্ট্রের সকল আইন মেনে চলার মাধ্যমে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা এবং জনজীবনকে অর্থবহ করে তোলা। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, মি. 'ক' এর বর্জনীয় দুটি কাজ অর্থাৎ ভোট প্রদান ও আইন অমান্য করা নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।