উদ্দীপকের কৃষকেরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে কৃষকেরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে জীবনকে সুখ- স্বাচ্ছন্দপূর্ণ ও নিরাপদ করে তোলে তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠন করার অধিকার, ফসলের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পিছনে প্রধান কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের। কিন্তু কৃষকরা তাদের শ্রমের ও ফসলের ন্যায্য মূল্য পায় না । কারণ মধ্যস্বত্ত্বভোগীরা তেমন কোনো কষ্ট না করেই এই লাভের অংশ ভোগ করে। দেখা গেল যে কৃষকের ফলানো একটি ফসলের মূল্য করা কেজি প্রতি ৩০ টাকা করে পায়। শহরাঞ্চলে যেই পণ্যটিই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে কৃষক নামমাত্র একটা লাভ করলেও যারা মধ্যস্বত্ব ভোগী, পণ্যটা সরবরাহ করার বিনিময়ে কৃষকদের চেয়ে অনেকাংশের বেশি লাভবান হয়। এখানে কৃষকের শ্রমের মর্যাদা ও অর্থনৈতিক অধিকার হরণ করা হচ্ছে । তারা উপর্যুক্ত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকের কৃষকেরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর