অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং এরা একে অপরের পরিপূরক। রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করতে হলে নাগরিককে কতগুলো কর্তব্য পালন করতে হয়। যেমন— ভোটদান নাগরিকের অধিকার, ভোটাধিকার প্রয়োগ নাগরিকের কর্তব্য। একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয়। সুতরাং বলা যায়, অধিকার ভোগের মধ্যে কর্তব্য নিহিত থাকে। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য নির্দেশ করে। যেমন— আমার পথ চলার অধিকার আছে এর অর্থ আমি পথ চলব এবং অন্যজনকেও পথ চলতে দেব । আবার, আমি যখন পথ চলব অন্যজনও আমাকে পথ চলার সুযোগ করে দিবে। কাজেই অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী?
উত্তর