উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে যে অধিকার বসবে উদাহরণসহ তার সংজ্ঞা দাও।
উত্তর: উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে নৈতিক অধিকার বসবে। সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম দৃষ্টান্তস্বরূপ ভিক্ষুকের ভিক্ষাপ্রাপ্তির অধিকার, প্রতিবেশীর কাছ থেকে ভালো ব্যবহারের দাবি, ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের শ্রদ্ধালাভের দাবি প্রভৃতি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। এটি কোনো প্রকার রাষ্ট্রীয় বা সামাজিক আইন দ্বারা প্রবর্তিত হয় বা এবং এটি অমান্যকারীকে কোনোরূপ শাস্তিও দেওয়া হয় না। তবে নৈতিক অধিকারের ক্ষেত্রে সামাজিক মঞ্জুরি (Social Sanction) থাকে এবং এর ভঙ্গকারীকে লোকনিন্দার সম্মুখীন হতে হয়। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার প্রধানত দুই প্রকার। যথা— নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে নৈতিক অধিকার হবে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে যে অধিকার বসবে উদাহরণসহ তার…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর