সামাজিক কর্তব্য বলতে কী বুঝায়?
উত্তর: সামাজিক কর্তব্য বলতে বোঝায় সমাজের প্রতি নাগরিকের কর্তব্য। সমাজ জীবনে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষেরও নানা কর্তব্য রয়েছে,যা সামাজিক কর্তব্য নামে পরিচিত। সামাজিক সম্প্রীতি গড়ে তোলা এবং বজায় রাখা, সামাজিক প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করা, সন্তান-সন্ততিকে শিক্ষিত করে গড়ে তোলা , সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে দায়িত্ব পালন করা হলো একজন নাগরিকের সামাজিক কর্তব্য। ব্যক্তি ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সামাজিক কর্তব্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
সামাজিক কর্তব্য বলতে কী বুঝায়?
উত্তর