শেয়ারFacebookWhatsApp

অংসান সূচীকে সামরিক সরকার যেসব অধিকার ভোগ করা থেকে বঞ্চিত করে রেখেছিল, সেগুলো কী কী?

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অং সান সূচীকে সামরিক জান্তা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সমাজে সভ্য জীবনযাপন করার জন্য নাগরিকের যে সকল অধিকার অপরিহার্য তাকে নাগরিকের সামাজিক অধিকার বলে। জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফরার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার, খ্যাতি লাভের অধিকার প্রভৃতি ব্যক্তির সামাজিক অধিকার হিসেবে স্বীকৃত। আবার নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ- পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যেসব অধিকার ভোগ করে থাকে তাকেই রাজনৈতিক অধিকার বলা হয়। ভোটদানের অধিকার, নির্বাচনের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি নাগরিকের রাজনৈতিক অধিকার বলে স্বীকৃত। উদ্দীপকে দেখা যায়, মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক অং সান সূচী গৃহে অন্তরীণ থাকায় তিনি যেমন রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তেমনিভাবে ব্যক্তি স্বাধীনতা, চিন্তা ও মত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার প্রভৃতি সামাজিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন। সুতরাং বলা যায় উল্লিখিত অধিকারগুলো থেকেই উদ্দীপকে বর্ণিত অং সান সূচীকে সামরিক জান্তা বঞ্চিত করে রেখেছিল।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

অংসান সূচীকে সামরিক সরকার যেসব অধিকার ভোগ করা থেকে বঞ্চিত করে রেখেছ…

উদ্দীপক

অং সান সূচীকে মিয়ানমারের সামরিক সরকার দীর্ঘদিন নিজ গৃহে অন্তরীণ করে রেখেছিল। তাঁকে যে শুধু রাজনৈতিক অধিকার ভোগ করতে দেয়নি তা নয়, অনেক সামাজিক অধিকার ভোগের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল। সূচী এখন মুক্ত এবং তিনি মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন।

উত্তর

মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ।

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকদের যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে । কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কিছু করা বা না করার দায়িত্ব বোঝায়। অধ্যাপক লাস্কির মতে, 'আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত।' আবার অধ্যাপক হব হাউজ এর মতে, 'ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে তাহলে অপরের কর্তব্য হলো আমার পথ ছেড়ে দেওয়া।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অং সান সূচীকে সামরিক জান্তা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সমাজে সভ্য জীবনযাপন করার জন্য নাগরিকের যে সকল অধিকার অপরিহার্য তাকে নাগরিকের সামাজিক অধিকার বলে। জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফরার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার, খ্যাতি লাভের অধিকার প্রভৃতি ব্যক্তির সামাজিক অধিকার হিসেবে স্বীকৃত। আবার নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ- পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যেসব অধিকার ভোগ করে থাকে তাকেই রাজনৈতিক অধিকার বলা হয়। ভোটদানের অধিকার, নির্বাচনের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি নাগরিকের রাজনৈতিক অধিকার বলে স্বীকৃত। উদ্দীপকে দেখা যায়, মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক অং সান সূচী গৃহে অন্তরীণ থাকায় তিনি যেমন রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তেমনিভাবে ব্যক্তি স্বাধীনতা, চিন্তা ও মত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার প্রভৃতি সামাজিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন। সুতরাং বলা যায় উল্লিখিত অধিকারগুলো থেকেই উদ্দীপকে বর্ণিত অং সান সূচীকে সামরিক জান্তা বঞ্চিত করে রেখেছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অং সান সূচী মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর অধিক গুরুত্ব আরোপ করেন। নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশ এবং সুসভ্য সমাজজীবনের জন্য অধিকার অত্যাবশ্যক। আর গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণ করে থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। এ শাসনব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকগণ নিজেরাই তাদের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়। আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষাকবচ। আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের ফলে অধিকার নিশ্চিত হয়। তাই নাগরিক অধিকার নিশ্চিত ও নিরাপদ করতে হলে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা গণতান্ত্রিক রাষ্ট্রেই সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে বিধায় সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। ফলে জনগণের অধিকার রক্ষিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক ক্ষেত্রেই বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকে। আর স্বাধীন বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষাকবচ। তাই বলা যায়, উপরোল্লিখিত কারণেই উদ্দীপকে বর্ণিত অং সান সূচী মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর অধিক গুরুত্ব আরোপ করেন।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।