কেন অংসান সূচী মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অং সান সূচী মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর অধিক গুরুত্ব আরোপ করেন। নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশ এবং সুসভ্য সমাজজীবনের জন্য অধিকার অত্যাবশ্যক। আর গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণ করে থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। এ শাসনব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকগণ নিজেরাই তাদের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়। আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষাকবচ। আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের ফলে অধিকার নিশ্চিত হয়। তাই নাগরিক অধিকার নিশ্চিত ও নিরাপদ করতে হলে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা গণতান্ত্রিক রাষ্ট্রেই সম্ভব। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে বিধায় সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। ফলে জনগণের অধিকার রক্ষিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক ক্ষেত্রেই বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকে। আর স্বাধীন বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষাকবচ। তাই বলা যায়, উপরোল্লিখিত কারণেই উদ্দীপকে বর্ণিত অং সান সূচী মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর অধিক গুরুত্ব আরোপ করেন।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
কেন অংসান সূচী মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার জন্য গণতন্ত্র প্রতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর