অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত- ব্যাখ্যা কর।
উত্তর: অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সুনিশ্চিত হয়। অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বোঝায় তেমনি ঐ সমস্ত শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়। যেমন- ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়, আবার শিক্ষালাভ করার অধিকার, আর সন্তানদের শিক্ষিত করা কর্তব্য। এ থেকে বোঝা যায় অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র। এ প্রসঙ্গে কাল মার্কস বলেন, "কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কোনো 'কর্তব্য নেই।" সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত- ব্যাখ্যা কর।
উত্তর