শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কী কী বিষয় পালনের কথা বলা হয়েছে? বুঝিয়ে লেখ।

উত্তর: উদ্দীপকে আইনগত কর্তব্য তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে। আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকে নাগরিক কর্তব্য বলে। যেসব কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকরী করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আইনগত কর্তব্য নাগরিকের সেসব দায়িত্বকে বোঝায়, যা রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং নাগরিকের জন্য 'অত্যাবশ্যক। এসব কর্তব্য ভঙ্গ করলে রাষ্ট্র প্রদত্ত শাস্তি ভোগ করতে হয়। আইনগত কর্তব্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়। যথা-ক. সামাজিক কর্তব্য, খ. রাজনৈতিক কর্তব্য, গ. অর্থনৈতিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর দেওয়া, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, রাষ্ট্রের আইন মেনে চলা ইত্যাদি নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য পালন করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী ও অন্যায় কাজ থেকে বিরত থাকাও নাগরিকের আইনগত কর্তব্য। কেননা, এসব আইনবিরোধী কাজ থেকে বিরত না থাকলে ব্যক্তি আইনের আওতায় শাস্তি পায়। উদ্দীপকের রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে নাগরিকদের আবশ্যিক যে কাজ করতে হয় এবং যে কাজ করা থেকে বিরত থাকতে হয় তার ইঙ্গিত দেওয়া হয়েছে। যা পালন না করলে দণ্ডনীয় অপরাধ হয়। অর্থাৎ এখানে সুস্পষ্টতই আইনগত কর্তব্যের কথা বলা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে আইনগত কর্তব্য তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

উদ্দীপকে কী কী বিষয় পালনের কথা বলা হয়েছে? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে নাগরিকগণকে আবশ্যিক কিছু কাজ করতে হয় এবং কিছু কাজ করা থেকে বিরত থাকতে হয়। এগুলো পালন না করা দণ্ডনীয় অপরাধ।

উত্তর

স্থায়িভাবে বসবাসের অধিকার হলো রাজনৈতিক অধিকার।

উত্তর

সমাজের সদস্য হিসেবে মানুষ যে সাম্যের প্রাপ্তিবোধ করে তাই সামাজিক সাম্য। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হলো সামাজিক সাম্য। এরূপ সাম্যের সামাজিক পরিবেশ এমন হয়, যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশে সমান সামাজিক সুযোগ-সুবিধা পাবে। অর্থাৎ সমাজের সদস্য হিসেবে নারী-পুরুষ সমাজের প্রতিটি ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা প্রাপ্তির অধিকার রাখে তাকেই সামাজিক সাম্য বলা হয়।

উত্তর

উদ্দীপকে আইনগত কর্তব্য তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে। আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকে নাগরিক কর্তব্য বলে। যেসব কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকরী করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আইনগত কর্তব্য নাগরিকের সেসব দায়িত্বকে বোঝায়, যা রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং নাগরিকের জন্য 'অত্যাবশ্যক। এসব কর্তব্য ভঙ্গ করলে রাষ্ট্র প্রদত্ত শাস্তি ভোগ করতে হয়। আইনগত কর্তব্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়। যথা-ক. সামাজিক কর্তব্য, খ. রাজনৈতিক কর্তব্য, গ. অর্থনৈতিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর দেওয়া, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, রাষ্ট্রের আইন মেনে চলা ইত্যাদি নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য পালন করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী ও অন্যায় কাজ থেকে বিরত থাকাও নাগরিকের আইনগত কর্তব্য। কেননা, এসব আইনবিরোধী কাজ থেকে বিরত না থাকলে ব্যক্তি আইনের আওতায় শাস্তি পায়। উদ্দীপকের রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে নাগরিকদের আবশ্যিক যে কাজ করতে হয় এবং যে কাজ করা থেকে বিরত থাকতে হয় তার ইঙ্গিত দেওয়া হয়েছে। যা পালন না করলে দণ্ডনীয় অপরাধ হয়। অর্থাৎ এখানে সুস্পষ্টতই আইনগত কর্তব্যের কথা বলা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে আইনগত কর্তব্য তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে।

উত্তর

অধিকারের সাথে উক্ত বিষয়টির তথা আইনগত কর্তব্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কর্তব্য ও অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। উভয়ের উৎস হলো সমাজ। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। অধিকার ও কর্তব্যকে একই বস্তুর দুই পিঠ বা একই চিত্রের দুই দিকও বলা হয়। সমাজ সচেতনতা থেকে এ দুটির উৎপত্তি এবং সমাজের মধ্য থেকেই দুটি অর্থপূর্ণ হয়ে ওঠে। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকেন। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায়। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। যেমন- একজনের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, তেমনি তার কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। সমাজে একজনের অধিকারের পরিধি অন্যের কর্তব্যবোধ দ্বারা আবদ্ধ। কারণ অধিকার যদি অবাধ ও সীমাহীন হয় তবে স্বেচ্ছাচারিতার জন্ম হবে। এর ফলে সকল অধিকার ভোগ করবে কিন্তু দুর্বল তার অধিকার থেকে বঞ্চিত হবে। অধিকার ও কর্তব্য ব্যক্তিগত নয়, সর্বজনীন। একজনের অধিকার ভোগের সাথে অন্য সবার অধিকার ভোগের দাবি ও স্বীকৃত হয়। তেমনি কর্তব্যও পালন করতে হয়। পরিশেষে বলা যায়, নাগরিকের অধিকার ও কর্তব্য এ দুটি ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার ব্যতীত নাগরিক জীবন যেমন কল্পনা করা যায় না, তেমনি কর্তব্য পালন ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকাই সম্ভব হবে না।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।