অধিকারের সাথে উক্ত বিষয়টির সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: অধিকারের সাথে উক্ত বিষয়টির তথা আইনগত কর্তব্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কর্তব্য ও অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। উভয়ের উৎস হলো সমাজ। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। অধিকার ও কর্তব্যকে একই বস্তুর দুই পিঠ বা একই চিত্রের দুই দিকও বলা হয়। সমাজ সচেতনতা থেকে এ দুটির উৎপত্তি এবং সমাজের মধ্য থেকেই দুটি অর্থপূর্ণ হয়ে ওঠে। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকেন। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায়। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। যেমন- একজনের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, তেমনি তার কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। সমাজে একজনের অধিকারের পরিধি অন্যের কর্তব্যবোধ দ্বারা আবদ্ধ। কারণ অধিকার যদি অবাধ ও সীমাহীন হয় তবে স্বেচ্ছাচারিতার জন্ম হবে। এর ফলে সকল অধিকার ভোগ করবে কিন্তু দুর্বল তার অধিকার থেকে বঞ্চিত হবে। অধিকার ও কর্তব্য ব্যক্তিগত নয়, সর্বজনীন। একজনের অধিকার ভোগের সাথে অন্য সবার অধিকার ভোগের দাবি ও স্বীকৃত হয়। তেমনি কর্তব্যও পালন করতে হয়। পরিশেষে বলা যায়, নাগরিকের অধিকার ও কর্তব্য এ দুটি ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার ব্যতীত নাগরিক জীবন যেমন কল্পনা করা যায় না, তেমনি কর্তব্য পালন ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকাই সম্ভব হবে না।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
অধিকারের সাথে উক্ত বিষয়টির সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর