শেয়ারFacebookWhatsApp

একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি অধ্যাপক কাওসার আহমেদের কর্তব্য কী কী হওয়া উচিত বলে মনে কর?

উত্তর: একজন নাগরিক হিসেবে অধ্যাপক কাওসার আহমেদের রাষ্ট্রের প্রতি বেশ কিছু কর্তব্য আছে। কর্তব্য হচ্ছে নাগরিকের করণীয় কাজ। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে কিছু কর্তব্য পালন করতে হয়। প্রথমত, কাওসার আহমেদকে অবশ্যই দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাষ্ট্রের সকল বিধিনিষেধ মেনে চলা এবং আইন লঙ্ঘন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। দ্বিতীয়ত, একজন সচেতন নাগরিক হিসেবে তাকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। কর হলো রাষ্ট্রের উন্নয়নের মূলভিত্তি এবং এর মাধ্যমে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কাজ করতে পারে। তৃতীয়ত, তাকে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে এবং সৎ, ও যোগ্যপ্রার্থী নির্বাচনে সহায়তা করতে হবে। নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করা গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। চতুর্থত, অধ্যাপক কাওসার আহমেদকে সমাজের সকল স্তরের মানুষের প্রতি সহনশীল হতে হবে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া সন্তানদের শিক্ষিত ও সংস্কৃতবান করে তোলা, স্থানীয় ও জাতীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকান্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশরক্ষার কাজে অংশ নেওয়া, দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন খাতে অবদান রাখা, দেশের পরিবেশ রক্ষা করা, প্রভৃতি অধ্যাপক কাউসার আহমেদের কর্তব্য হওয়া উচিত। একজন নাগরিক হিসেবে এই দায়িত্বগুলো পালন করার মাধ্যমেই অধ্যাপক কাওসার একটি উন্নত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি অধ্যাপক কাওসার আহমেদের কর্তব্য ক…

উদ্দীপক

অধ্যাপক কাওসার আহমেদ পিএইচডি ডিগ্রি লাভের জন্য স্টুডেন্ট ভিসায় জাপানে গেছেন। তিনি সেখানে নিজ দেশের ন্যায় সব ধরনের সুযোগ-সুবিধা পান না।কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দেশে এসেছেন। তার গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। তিনি এখানে ভোট দিতে পারবেন। তিনি তার অধিকার ও কর্তব্য সম্পর্কে খুবই সচেতন। অধ্যাপক কাওসার আহমেদ জানেন যে, একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়।

উত্তর

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

উত্তর

রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, বসবাস করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

উত্তর

একজন নাগরিক হিসেবে অধ্যাপক কাওসার আহমেদের রাষ্ট্রের প্রতি বেশ কিছু কর্তব্য আছে। কর্তব্য হচ্ছে নাগরিকের করণীয় কাজ। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে কিছু কর্তব্য পালন করতে হয়। প্রথমত, কাওসার আহমেদকে অবশ্যই দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাষ্ট্রের সকল বিধিনিষেধ মেনে চলা এবং আইন লঙ্ঘন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। দ্বিতীয়ত, একজন সচেতন নাগরিক হিসেবে তাকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। কর হলো রাষ্ট্রের উন্নয়নের মূলভিত্তি এবং এর মাধ্যমে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কাজ করতে পারে। তৃতীয়ত, তাকে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে এবং সৎ, ও যোগ্যপ্রার্থী নির্বাচনে সহায়তা করতে হবে। নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করা গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। চতুর্থত, অধ্যাপক কাওসার আহমেদকে সমাজের সকল স্তরের মানুষের প্রতি সহনশীল হতে হবে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া সন্তানদের শিক্ষিত ও সংস্কৃতবান করে তোলা, স্থানীয় ও জাতীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকান্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশরক্ষার কাজে অংশ নেওয়া, দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন খাতে অবদান রাখা, দেশের পরিবেশ রক্ষা করা, প্রভৃতি অধ্যাপক কাউসার আহমেদের কর্তব্য হওয়া উচিত। একজন নাগরিক হিসেবে এই দায়িত্বগুলো পালন করার মাধ্যমেই অধ্যাপক কাওসার একটি উন্নত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।

উত্তর

অধ্যাপক কাউসার আহমেদের অনুভূতি 'একজন' নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়-কথাটি অত্যন্ত যথার্থ এবং একটি দায়িত্বশীল নাগরিকের পরিচায়ক। অধিকার ও কর্তব্য একটি মুদ্রার দুই পিঠ। একটি ছাড়া অন্যটি অচল। অধিকার ভোগ করার পাশাপাশি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য। অধিকারগুলো যেমন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তেমনি কর্তব্যগুলোও নাগরিকের দায়িত্বের অংশ। একজন নাগরিক যখন শুধু অধিকার ভোগ করতে চায়, কিন্তু কর্তব্য পালনে উদাসীন থাকে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। অধিকার ভোগ করতে হলে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হয়। অধ্যাপক কাওসার আহমেদ একজন সচেতন নাগরিক হিসেবে যেমন তার অধিকার সম্পর্কে অবগত তেমনি তার কর্তব্য সম্পর্কেও তিনি সচেতন। তিনি জানেন অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। রাষ্ট্র যখন কাওসার আহমেদের জীবন, সম্পত্তি, ধর্ম, চলাফেরা, চিন্তার স্বাধীনতা প্রভৃতির নিশ্চয়তা দেয়, তখন তিনি সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে কিংবা রিশোধেতি মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়ে রাষ্ট্রকে সহায়তা করেন। এখন যদি কাওসার আহমেদ কর ফাঁকি দেন, তাহলে রাষ্ট্রও কাওসার আহমেদকে তার জীবন ও সম্পত্তিসহ অন্যান্য অধিকার দিতে ব্যর্থ হবে। একইভাবে কাওসার আহমেদ যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট না হোন, তাহলে দীর্ঘমেয়াদে তা সুশাসন ও জনস্বার্থ ব্যাহত করতে পারে। অধ্যাপক কাওসার আহমেদের এই অনুভূতি সকল নাগরিকের মধ্যে থাকা উচিত। যখন প্রত্যেক নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং পাশাপাশি তার দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করবে, তখনই একটি আদর্শ সমাজ গঠিত হবে। অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য না থাকলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায় যে, অধ্যাপক কাওসার আহমেদের উপলব্ধি অত্যন্ত যথার্থ ও তার একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরিচায়ক।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।