'একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়।'- অধ্যাপক কাওসার আহমেদের এ অনুভূতির মূল্যায়ন কর।
উত্তর: অধ্যাপক কাউসার আহমেদের অনুভূতি 'একজন' নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়-কথাটি অত্যন্ত যথার্থ এবং একটি দায়িত্বশীল নাগরিকের পরিচায়ক। অধিকার ও কর্তব্য একটি মুদ্রার দুই পিঠ। একটি ছাড়া অন্যটি অচল। অধিকার ভোগ করার পাশাপাশি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য। অধিকারগুলো যেমন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তেমনি কর্তব্যগুলোও নাগরিকের দায়িত্বের অংশ। একজন নাগরিক যখন শুধু অধিকার ভোগ করতে চায়, কিন্তু কর্তব্য পালনে উদাসীন থাকে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। অধিকার ভোগ করতে হলে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হয়। অধ্যাপক কাওসার আহমেদ একজন সচেতন নাগরিক হিসেবে যেমন তার অধিকার সম্পর্কে অবগত তেমনি তার কর্তব্য সম্পর্কেও তিনি সচেতন। তিনি জানেন অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। রাষ্ট্র যখন কাওসার আহমেদের জীবন, সম্পত্তি, ধর্ম, চলাফেরা, চিন্তার স্বাধীনতা প্রভৃতির নিশ্চয়তা দেয়, তখন তিনি সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে কিংবা রিশোধেতি মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়ে রাষ্ট্রকে সহায়তা করেন। এখন যদি কাওসার আহমেদ কর ফাঁকি দেন, তাহলে রাষ্ট্রও কাওসার আহমেদকে তার জীবন ও সম্পত্তিসহ অন্যান্য অধিকার দিতে ব্যর্থ হবে। একইভাবে কাওসার আহমেদ যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট না হোন, তাহলে দীর্ঘমেয়াদে তা সুশাসন ও জনস্বার্থ ব্যাহত করতে পারে। অধ্যাপক কাওসার আহমেদের এই অনুভূতি সকল নাগরিকের মধ্যে থাকা উচিত। যখন প্রত্যেক নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং পাশাপাশি তার দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করবে, তখনই একটি আদর্শ সমাজ গঠিত হবে। অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য না থাকলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায় যে, অধ্যাপক কাওসার আহমেদের উপলব্ধি অত্যন্ত যথার্থ ও তার একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরিচায়ক।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
'একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর