শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে কোন আইনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রে তথ্য অধিকার আইনের ইঙ্গিত রয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আইন, যা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এই আইনের মাধ্যমে সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইন ২০০৯ 'সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি পায় এবং ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্য জানার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণ রাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ায় তাদের তথ্য জানার সুযোগ দিতে হবে- এই বিশ্বাস থেকেই আইনটি তৈরি হয়। এ আইন কার্যকর হওয়ার ফলে জনগণ প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সচেতন হতে পারে, অন্যায়-অনিয়ম প্রকাশ্যে আসে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। ফলে দুর্নীতি কমে, এবং সুশাসনের পথ সুগম হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্র একটি আইন প্রণয়ন করেছে. যার ফলে জনগণ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং এতে দুর্নীতি হ্রাস পাবে। এই পরিস্থিতির বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯-এর ইঙ্গিত বহন করে। অতএব, 'ক' রাষ্ট্রে যেই আইনটির কথা বলা হয়েছে, তা তথ্য অধিকার আইন বলেই চিহ্নিত করা যায়।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে কোন আইনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' রাষ্ট্র নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য একটি আইন প্রণয়ন করে। এই আইন প্রণয়নের ফলে জনগণ তাদের প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে জানতে পারবে। ফলে দেশটিতে দুর্নীতি হ্রাস পাবে।

Dhaka · 2025

উত্তর

আইনগত অধিকার হলো সেসব অধিকার যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত।

উত্তর

সামাজিক অধিকার মানুষের মৌলিক চাহিদা পূরণ, সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য অপরিহার্য। সামাজিক অধিকারগুলো সাধারণত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অন্তর্ভুক্ত; যা একটি দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত। এই অধিকারগুলো ব্যক্তির জীবনযাত্রার মানোন্নয়নে এবং একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সামাজিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলের সামাজিক অধিকার প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে তথ্য অধিকার আইনের ইঙ্গিত রয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আইন, যা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এই আইনের মাধ্যমে সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইন ২০০৯ 'সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি পায় এবং ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্য জানার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণ রাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ায় তাদের তথ্য জানার সুযোগ দিতে হবে- এই বিশ্বাস থেকেই আইনটি তৈরি হয়। এ আইন কার্যকর হওয়ার ফলে জনগণ প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সচেতন হতে পারে, অন্যায়-অনিয়ম প্রকাশ্যে আসে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। ফলে দুর্নীতি কমে, এবং সুশাসনের পথ সুগম হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্র একটি আইন প্রণয়ন করেছে. যার ফলে জনগণ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং এতে দুর্নীতি হ্রাস পাবে। এই পরিস্থিতির বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯-এর ইঙ্গিত বহন করে। অতএব, 'ক' রাষ্ট্রে যেই আইনটির কথা বলা হয়েছে, তা তথ্য অধিকার আইন বলেই চিহ্নিত করা যায়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের উল্লিখিত আইন তথা বাংলাদেশের তথ্য অধিকার আইন নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। নাগরিক জীবনে তথ্য অধিকার আইন গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। এই আইন জনগণের জানার অধিকারকে প্রতিষ্ঠিত করে, ফলে রাষ্ট্রের কর্মকাণ্ডে স্বচ্ছতা আসে। নাগরিকরা প্রশাসনিক সিদ্ধান্ত, সেবার মান ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে সচেতন হতে পারে, যা দায়িত্বশীল শাসনের পথ সুগম করে এবং দুর্নীতি হ্রাসে সহায়ক হয়। 'ক' রাষ্ট্রে প্রণীত আইনের ফলে জনগণ প্রয়োজনীয় তথ্য দ্রুত জানতে পারবে- বাংলাদেশেও ঠিক তেমনই তথ্য অধিকার আইন কার্যকর হওয়ায় নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন খাতে তথ্য পাওয়ার সুযোগ বাড়ার ফলে জনসেবায় জবাবদিহি বেড়েছে এবং দুর্নীতির সুযোগ কমেছে। তবে এ প্রভাব পুরোপুরি বাস্তবায়নে কিছু বাধা রয়েছে। শহরকেন্দ্রিক সচেতনতা, প্রযুক্তির ঘাটতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাব এবং - তথ্যপ্রদানে অনীহা এখনও বড় সমস্যা। অনেক দপ্তর তথ্য চেয়ে আবেদন গ্রহণেই অনীহা দেখায় বা সময়মতো তথ্য সরবরাহ করে না। তথ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তি না থাকায় প্রক্রিয়াও ধীরগতির। প্রশাসনিক অভ্যস্ততায় তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় উর্ধ্বতনের অনুমতির অপেক্ষা করতে হয়। উপরন্তু, তথ্য প্রদানে ব্যর্থতার জন্য জরিমানার হার এতই কম যে, তা অধিকাংশ ক্ষেত্রে নিরুৎসাহমূলক নয়। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তথ্য আইন নাগরিকদের রাষ্ট্রীয় সম্পদ ও সেবার ওপর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করছে। সুতরাং, তথ্য অধিকার আইন নাগরিকদের সচেতন, সক্রিয় ও শক্তিশালী করে তোলায় নির্ভরযোগ্য ভূমিকা রাখে- এই আইনের যথাযথ প্রয়োগ নাগরিক জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।