জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী?
উত্তর: জাতি ও জাতীয়তার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, জাতি জাতীয়তা থেকে পৃথক। তারা বলেন, “জাতীয়তা হলো সেই জনসমষ্টি যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা-আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। কিন্তু জাতি হচ্ছে সেই জাতীয়তা, যা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংগঠিত এবং যা স্বাধীনতা লাভ করেছে অথবা স্বাধীনতা লাভে আগ্রহী।” সুতরাং জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান থাকে, কিন্তু জাতীয়তায় রাজনৈতিক সংগঠন অনুপস্থিত। জাতি হয় স্বাধীন ও সার্বভৌম, না হয় স্বাধীনতা সংগ্রামে লিপ্ত, কিন্তু জাতীয়তা এখনও সুসংগঠিত হয়নি। তা স্বাধীন নাও হতে পারে অথবা স্বাধীনতাকামী নাও হতে পারে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী?
উত্তর