পাঠ্যবইয়ের আলোকে সোহেলের কর্তব্যের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: পাঠ্যবইয়ের আলোকে সোহেলের কর্তব্যের ধরনটি হলো অর্থনৈতিক কতব্য। নাগরিকের কর্তব্য হলো রাষ্ট্র ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা। প্রতিটি নাগরিকেরই রাষ্ট্রের আইন মেনে চলা, কর প্রদান, জাতীয় সম্পত্তি রক্ষা, সঠিকভাবে ভোটপ্রদান এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা উচিত। এই কর্তব্যগুলো শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, বরং নৈতিক দায়িত্বও বটে। একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করলে রাষ্ট্রে শৃঙ্খলা, উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত হয়। উদ্দীপকে সোহেল বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে চাকরির জন্য অপেক্ষা না করে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি এগ্রোফার্ম গড়ে তোলে। সেখানে হাঁস-মুরগি, গবাদিপশু ও মাছ চাষের পাশাপাশি ঘাস উৎপাদন করে সে স্বনির্ভর হয়ে ওঠে। এর মাধ্যমে সোহেল তার অর্থনৈতিক কর্তব্য পালন করেছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে সহায়ক। এছাড়া সে তার আয়ের অংশ থেকে নিয়মিত সরকারকে আয়কর প্রদান করে, যা একজন নাগরিকের আইনগত কর্তব্যের অংশ। সোহেলের মতো একজন দায়িত্বশীল নাগরিক দেশের অর্থনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে সহজেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কেননা, দেশের উন্নয়নে যে ব্যয় হয় তার বেশিরভাগ আসে নাগরিকের অর্থনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে সোহেলের কর্তব্যের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর