শেয়ারFacebookWhatsApp

'গোলাপ গ্রুপ' যে অধিকার সম্পর্কে লিখেছে তা "নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য।”- তুমি কি একমত? যুক্তিসহ লেখ।

উত্তর: 'গোলাপ গ্রুপ', রাজনৈতিক অধিকার সম্পর্কে লিখেছে। "রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য"- আমি এ বক্তব্যের সাথে একমত। উদ্দীপকের গোলাপ গ্রুপ তাদের লেখায় বলেছে, “প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।" এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অধিকারের রূপ প্রকাশ পেয়েছে। রাজনৈতিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, আবেদন করার অধিকার ইত্যাদি। এ অধিকারগুলো নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তোলে। রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য -অপরিহার্য। কারণ, একজন নাগরিক যখন ভোট দেয়, তখন সে রাষ্ট্রের শাসক নির্বাচন করে এবং নিজের মতামত প্রকাশ করে। আবার যখন প্রার্থী হওয়ার সুযোগ পায়, তখন সে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিতে পারে। এভাবে রাজনৈতিক অধিকার মানুষের মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি করে। একজন সচেতন নাগরিক শুধু ভোট দেয় না, বরং রাষ্ট্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে, সরকারের ভালো-মন্দ মূল্যায়ন করে এবং প্রয়োজন হলে প্রতিবাদ বা আবেদন জানায়। এর মাধ্যমে রাষ্ট্রের জবাবদিহিতা রাড়ে এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। তাছাড়া, রাজনৈতিক অধিকারের চর্চা নাগরিককে অনেক সচেতন করে। ফলে সে জানতে পারে, রাষ্ট্র কেমনভাবে পরিচালিত হচ্ছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে-এবং তা কতটা জনকল্যাণমূলক। এই সচেতনতা সমাজে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ করে তোলে। অতএব বলা যায়, রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক 'সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য এবং এর মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

'গোলাপ গ্রুপ' যে অধিকার সম্পর্কে লিখেছে তা "নাগরিকের রাজনৈতিক সচেতন…

উদ্দীপক

পৌরনীতি ও সুশাসন ক্লাসে জমশেদ স্যার অধিকারের শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ নামে দুটি গ্রুপে বিভক্ত করেন এবং অধিকার সম্পর্কে লিখতে বলেন। শাপলা গ্রুপ লিখল, "প্রতিটি নাগরিককে জীবন রক্ষার ও মত প্রকাশের অধিকার রাষ্ট্রকে দিতে হবে এবং বিনা বিচারে সরকার কাউকে আটকে রাখতে পারবে না।" অন্যদিকে, গোলাপ গ্রুপ লিখল, "প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।"

Chittagong · 2025

উত্তর

'CIVIS′CIVIS^{\prime} ল্যাটিন ভাষার শব্দ।

উত্তর

আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকরচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। এককথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়।

উত্তর

উদ্দীপকে 'শাপলা গ্রুপ' আমার পঠিত সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে। সামাজিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যা মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করে। এই অধিকারগুলোর মধ্যে রয়েছে জীবনধারণ, মত প্রকাশ, চলাফেরা, ধর্ম পালন, শিক্ষা, চিকিৎসা, পরিবার গঠন ইত্যাদি। নাগরিকদের ন্যায়সঙ্গত ও নিরাপদ জীবন - নিশ্চিত করতে সামাজিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্দীপকে দেখা যায়, জমশেদ স্যার শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে অধিকার সম্পর্কে লিখতে বলেন। শাপলা গ্রুপ তাদের লেখায় উল্লেখ করে, "প্রতিটি নাগরিককে জীবনরক্ষার ও মত প্রকাশের অধিকার রাষ্ট্রকে দিতে হবে' এবং বিনা বিচারে সরকার কাউকে আটকাতে পারবে না।" তাদের এই বক্তব্য থেকে বোঝা যায়, তারা সামাজিক অধিকারের ওপর গুরুত্ব দিয়েছে। কারণ, জীবনরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা এমন অধিকার যা ব্যক্তি ও সমাজের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে। কোনো নাগরিক যাতে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, মত প্রকাশে বাধা না পায় এবং বিচার ছাড়া যেন কেউ আটক না হয়, তা নিশ্চিত করা সামাজিক অধিকারের আওতায় পড়ে। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'শাপলা গ্রুপ' সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে।

উত্তর

'গোলাপ গ্রুপ', রাজনৈতিক অধিকার সম্পর্কে লিখেছে। "রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য"- আমি এ বক্তব্যের সাথে একমত। উদ্দীপকের গোলাপ গ্রুপ তাদের লেখায় বলেছে, “প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।" এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অধিকারের রূপ প্রকাশ পেয়েছে। রাজনৈতিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, আবেদন করার অধিকার ইত্যাদি। এ অধিকারগুলো নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তোলে। রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য -অপরিহার্য। কারণ, একজন নাগরিক যখন ভোট দেয়, তখন সে রাষ্ট্রের শাসক নির্বাচন করে এবং নিজের মতামত প্রকাশ করে। আবার যখন প্রার্থী হওয়ার সুযোগ পায়, তখন সে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিতে পারে। এভাবে রাজনৈতিক অধিকার মানুষের মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি করে। একজন সচেতন নাগরিক শুধু ভোট দেয় না, বরং রাষ্ট্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে, সরকারের ভালো-মন্দ মূল্যায়ন করে এবং প্রয়োজন হলে প্রতিবাদ বা আবেদন জানায়। এর মাধ্যমে রাষ্ট্রের জবাবদিহিতা রাড়ে এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। তাছাড়া, রাজনৈতিক অধিকারের চর্চা নাগরিককে অনেক সচেতন করে। ফলে সে জানতে পারে, রাষ্ট্র কেমনভাবে পরিচালিত হচ্ছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে-এবং তা কতটা জনকল্যাণমূলক। এই সচেতনতা সমাজে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ করে তোলে। অতএব বলা যায়, রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক 'সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য এবং এর মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।