শেয়ারFacebookWhatsApp

ইঙ্গিতকৃত সনদের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।

উত্তর: ইঙ্গিতকৃত সনদটি হলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এটি নানারকম বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। এটি এমন একটি ঐতিহাসিক দলিল, যা বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত। এ ঘোষণাপত্রে নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে।" এখানে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের কথা বলা হয়েছে যা, মানবাধিকারের মূল দর্শনের প্রতিফলন। এই ঘোষণাপত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-সব মানুষ জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম বা মত নির্বিশেষে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মায়। এ দলিলে মতপ্রকাশ, ধর্মচর্চা, শিক্ষা, নিরাপ্তা, কাজের অধিকারসহ জীবনের সকল গুরুত্বপূর্ণ দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোনো বাধ্যবাধক দলিল না হলেও বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় এটি একটি নৈতিক ও আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। প্রতিটি রাষ্ট্র ও ব্যক্তি যেন অন্যের অধিকার সম্মান করে এবং নিজেদের অধিকার রক্ষায় সচেতন-থাকে-এই ঘোষণাপত্র সেই বার্তাই দেয়। তাই বলা যায়, শিক্ষা উপযোগী এই দলিল বিশ্বমানবতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

ইঙ্গিতকৃত সনদের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।

উদ্দীপক

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র গৃহীত হয়। যেখানে বলা হয়েছে যে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়।"

Jessore · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

উত্তর

ইঙ্গিতকৃত সনদটি হলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এটি নানারকম বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। এটি এমন একটি ঐতিহাসিক দলিল, যা বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত। এ ঘোষণাপত্রে নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে।" এখানে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের কথা বলা হয়েছে যা, মানবাধিকারের মূল দর্শনের প্রতিফলন। এই ঘোষণাপত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-সব মানুষ জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম বা মত নির্বিশেষে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মায়। এ দলিলে মতপ্রকাশ, ধর্মচর্চা, শিক্ষা, নিরাপ্তা, কাজের অধিকারসহ জীবনের সকল গুরুত্বপূর্ণ দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোনো বাধ্যবাধক দলিল না হলেও বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় এটি একটি নৈতিক ও আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। প্রতিটি রাষ্ট্র ও ব্যক্তি যেন অন্যের অধিকার সম্মান করে এবং নিজেদের অধিকার রক্ষায় সচেতন-থাকে-এই ঘোষণাপত্র সেই বার্তাই দেয়। তাই বলা যায়, শিক্ষা উপযোগী এই দলিল বিশ্বমানবতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র সনদের গুরুত্ব অত্যধিক। জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিল, যা ১৯৪৮ সালে গৃহীত হয়। এই ঘোষণাপত্রে মানুষের মৌলিক অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও সাম্যের নিশ্চয়তার কথা বলা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঘোষণাপত্র সরকার, প্রশাসন ও নাগরিকদের জন্য একটি আদর্শিক ভিত্তি ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করে। উদ্দীপকে বর্ণিত জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্রের বক্তব্য, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়।" ঘোষণাটি সুশাসনের ভিত্তি স্থাপনে এক মাইলফলক। কারণ এটি বিশ্বের প্রতিটি মানুষের স্বাধীনতা, মর্যাদা ও সমতার স্বীকৃতি দেয়। এই নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রগুলো নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণে বাধ্য হয়। যেমন-জীবনের অধিকার, শিক্ষার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার ইত্যাদি। এসব অধিকার নিশ্চিত হলে রাষ্ট্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা পায়, প্রশাসনিক স্বচ্ছতা বাড়ে এবং বৈষম্য হ্রাস পায়। ফলে সুশাসনের পথে, অগ্রগতি ঘটে। এ ঘোষণাপত্র রাষ্ট্রগুলোকে মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক। ব্যক্তির অধিকার রক্ষার মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে, যা সুশাসনের অপরিহার্য উপাদান। অতএব, জাতিসংঘ ঘোষিত এই সনদ সুশাসনের ভিত্তি নির্মাণে এক অনস্বীকার্য দলিল।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।