আইনগত কর্তব্য বলতে কী বোঝায়?
উত্তর: যেসব কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকরী করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আইনগত কর্তব্য নাগরিকের সেসব দায়িত্বকে বোঝায়, যা রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং নাগরিকের কল্যাণের জন্য অত্যাবশ্যক। এসব কর্তব্য ভঙ্গ করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি ভোগ করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর দেওয়া, সততার সাথে ভোট প্রদান করা ইত্যাদি আইনগত কর্তব্য। রাষ্ট্রের নাগরিকগণ আইনগত কর্তব্য পালনে বাধ্য থাকে।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
আইনগত কর্তব্য বলতে কী বোঝায়?
উত্তর