মূল্যবোধ বলতে কী বোঝায়?
উত্তর: মুল্যবোধ: যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। মূল্যবোধ গভীরভাবে মানুষের নীতিবোধ দ্বারা প্রভাবিত হয়। মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো এটি প্রত্যেক মানুষের সমাজ ও সংস্কৃতি দ্বারা নির্ধারিত। মূল্যবোধের মাধ্যমে একটি জাতির চিন্তা-চেতনা, আচার-আচরণ, কাজের প্রতি নিষ্ঠা, সততা, ন্যায়বোধ ইত্যাদি পরিস্ফুটিত হয়ে ওঠে। মূল্যবোধসম্পন্ন জাতি নিজ দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে। সমাজের মানুষের শৃঙ্খলা, ধৈর্য, সম্মানবোধ, কঠোর পরিশ্রম, আত্মনির্ভরশীলতা, সাহস ও সততার মূল্যবোধ আত্ম-উন্নয়ন ও সামাজিক উন্নয়নের মূলশক্তি ।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
মূল্যবোধ বলতে কী বোঝায়?
উত্তর