শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের কোন অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার। উদ্দীপকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর গাজাবাসি খাদ্য, ঔষধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কেননা, মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের কোন অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর শাজাবাসি খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে।

Mymensingh · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

আইনগত অধিকার বলতে সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

উত্তর

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার। উদ্দীপকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর গাজাবাসি খাদ্য, ঔষধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কেননা, মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অধিকার তথা মানবাধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের নানা রকম করণীয় রয়েছে। মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। যখন কোনো জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বৈশ্বিক মানবতার ওপরও আঘাত। তাই ব্যক্তির জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র ও সমাজকে সচেতন, সক্রিয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্দীপকে বর্ণিত গাজা নগরীতে চলমান সংকট মানবাধিকার লঙ্ঘনের এক জ্বলন্ত উদাহরণ। খাদ্য, পানি, চিকিৎসা ও চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে হাজারো মানুষ, বঞ্চিত হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এমন পরিস্থিতি মোকাবিলায় সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বহুমাত্রিক। সর্বপ্রথম, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও চুক্তিগুলো অনুসরণ করে আক্রান্ত জনগণের পাশে দাঁড়ানো জরুরি। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধবিরোধী কূটনৈতিক তৎপরতা চালানো হতে পারে তাৎক্ষণিক করণীয়। পাশাপাশি, নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বজুড়ে জনমত গঠন ও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াও মানবাধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে দোষীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নারী ও শিশুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। সর্বোপরি, মানবাধিকারের বিষয়ে শিক্ষা, সচেতনতা এবং দারিদ্র্য দূরীকরণ এসব উদ্যোগ একটি সহনশীল সমাজ গঠনে সহায়ক। অতএব এটা বলা সমীচীন যে, মানবাধিকারের সুরক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক নৈতিকতার প্রশ্ন। রাষ্ট্র ও সমাজের সমন্বিত পদক্ষেপেই মানবিক বিপর্যয় রোধ এবং মানবতার কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।