উদ্দীপকের বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিষয় তথা আইনের সাথে নৈতিকতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণস্বরূপ। আইন ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত। আইন মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, নৈতিকতা মানুষের অভ্যন্তরীণ তথা মানসিক দিকের নিয়ন্ত্রণ করে সামাজিক নিয়মনীতি, আচার-আচরণকে একটি নৈতিক মানদণ্ডে আসীন করে। আইন ও নৈতিকতার উৎস এক ও অভিন্ন। আইনের উৎসগুলো হলো প্রথা, ধর্ম, ন্যায়বোধ ইত্যাদি। মানুষের নৈতিকতাও সামাজিক লোকাচার, ধর্ম, ন্যায়বোধ ইত্যাদি দ্বারা গড়ে উঠে। উভয়ের মূল উদ্দেশ্য মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা মানসিক দিক নিয়ন্ত্রণ করে। উভয়ই সমাজ ও রাষ্ট্রের ওপর নির্ভরশীল। সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নৈতিকতারও পরিবর্তন ঘটে। নতুন আইনের ফলে নৈতিকতার আদর্শও পরিবর্তিত হয়ে থাকে। ন্যায়-অন্যায়বোধ থেকে যেমন অনেক আইনের জন্ম, তেমনি সমাজের প্রচলিত কুসংস্কারকে আবার আইনই দূর করে। অর্থাৎ আইন ও নৈতিকতা একে অন্যকে প্রভাবিত করে। আইন ও নৈতিকতার মধ্যে সামঞ্জস্য থাকলে সমাজজীবনে উৎকর্ষতা অর্জিত হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আইন ও নৈতিকতা একে অপরের পরিপূরক হিসেবে ভূমিকা পালন করে। যখনই আইন নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখনই তা নাগরিক কর্তৃক বেশি সমাদৃত হয়। নৈতিকতা বিরোধী আইন কোনো রাষ্ট্রেই জনসমর্থন লাভ করে না এবং তা টিকেও থাকে না।
HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর