শেয়ারFacebookWhatsApp

জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। একটি দেশের আমদানিকৃত দ্রব্য আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপনই আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা দেশীয় চাহিদা মেটানো হয়। ফলে আমদানি ব্যয় হ্রাস' এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। এতে দেশের বৈদেশিক বাণিজ্যের ঘাটতি এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায়। উদ্দীপকে জনাব শফিক সাহেব লক্ষ করেন, অনেক পণ্যসামগ্রী বিদেশ থেকে আনতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে দেশে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। তাই তিনি এদেশে এ ধরনের পণ্য উৎপাদন শুরু করেন। অর্থাৎ তিনি পণ্য আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদন দ্বারা উক্ত পণ্যের চাহিদা মেটানোর জন্য শিল্প স্থাপন করেন। সুতরাং শফিক সাহেবের উৎপাদিত পণ্যকে শিল্প আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত বলা যায়।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা…

উদ্দীপক

জনাব শফিক একজন শিল্প উদ্যোক্তা। তিনি ভেবে দেখলেন এদেশে অনেক পণ্যসামগ্রী বিদেশ থেকে ক্রয় করে আনতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে দেশে বাণিজ্যের ঘাটতি বৃদ্ধি পায়। তাই তিনি এদেশে এ ধরনের পণ্য উৎপাদন শুরু করেন।

উত্তর

জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব শিল্পকে হাইটেক শিল্প, বলে।

উত্তর

কুটির শিল্প ও ক্ষুদ্রশিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য হলো পরিচালনা পদ্ধতি ও মূলধন সংগ্রহ। কুটির শিল্প পারিবারিক মালিকানায় পরিচালিত হয়। যেখানে ক্ষুদ্রশিল্প পারিবারিক মালিকানা ছাড়াও অংশীদারি অথবা সমবায়ভিত্তিক মালিকানায় পরিচালিত হয়। এছাড়া কুটির শিল্পের প্রয়োজনীয় পুঁজি পারিবারিক উৎস থেকে আসলেও ক্ষুদ্রশিল্পে তা মালিক ছাড়াও বিভিন্ন ঋণদানকারী সংস্থা থেকে সংগৃহীত হতে পারে। তাছাড়া কুটির শিল্পে হালকা যন্ত্রপাতি ও দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়। কিন্তু ক্ষুদ্রশিল্পে আধুনিক ও ভারী যন্ত্রপাতি ও দেশি- বিদেশি কাঁচামাল ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকের জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। একটি দেশের আমদানিকৃত দ্রব্য আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপনই আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা দেশীয় চাহিদা মেটানো হয়। ফলে আমদানি ব্যয় হ্রাস' এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। এতে দেশের বৈদেশিক বাণিজ্যের ঘাটতি এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায়। উদ্দীপকে জনাব শফিক সাহেব লক্ষ করেন, অনেক পণ্যসামগ্রী বিদেশ থেকে আনতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে দেশে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। তাই তিনি এদেশে এ ধরনের পণ্য উৎপাদন শুরু করেন। অর্থাৎ তিনি পণ্য আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদন দ্বারা উক্ত পণ্যের চাহিদা মেটানোর জন্য শিল্প স্থাপন করেন। সুতরাং শফিক সাহেবের উৎপাদিত পণ্যকে শিল্প আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত বলা যায়।

উত্তর

বাংলাদেশের উন্নয়নশীল ও জনবহুল দেশে আমদনি বিকল্প শিল্পের গুরুত্ব অপরিসীম। অনেক সময় দ্রব্যসামগ্রী বিদেশ থেকে আমদানির পরিবর্তে কারখানা স্থাপনের মাধ্যমে দেশীয় উৎপাদন দ্বারা চাহিদা পূরণ করা যায়। এ ধরনের শিল্প কারখানা হলো আমদানি বিকল্প শিল্প। এ ধরনের শিল্পায়নের ফলে আমদানি হ্রাস পায়। পাশাপাশি নতুন শিল্প কারখানায় প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব শফিক ভাবনার এদেশে অনেক পণ্যসামগ্রী বিদেশ থেকে ক্রয় করে আনতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। তাই তিনি এদেশে, এ ধরনের পণ্য উৎপাদন শুরু করেন। এটি আমদানি বিকল্পকে নির্দেশ করে। এ শিল্পের ফলে দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দ্বারা দেশীয় চাহিদা পূরণ করা হয়। ফলে দৃশ্যমান আমদানি ব্যয় হ্রাস পায়। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় এবং বাণিজ্য ঘাটতি হ্রাস পায়। পাশাপাশি ফলে দেশের প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়। ফলে সামগ্রিকভাবে দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। তাই বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে আমদানি বিকল্প শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।