শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলে। সাধারণত বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের পরিবর্তে দেশের অভ্যন্তরে সমজাতীয় দ্রব্য উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলে। অন্যভাবে বলা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য আমদানি না করে নিজ দেশেই উৎপাদনের ব্যবস্থা করাকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলা হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলা, মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ইত্যাদি বিষয়ে সহায়তা করে এ ধরনের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেসব দ্রব্য আমদানি করা হয় সেসব দ্রব্য আমদানি না করে দেশীয় প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে দেশেই উৎপাদন করা যায়, পণ্যের আমদানি হ্রাস পায় এবং দেশীয় শিল্পের সম্প্রসারণ ঘটে। উদ্দীপকে দেখা যায়, একসময় যেসব পণ্য বাইরে থেকে আমদানি করত তার বেশিরভাগই এখন দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। যেমন তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, প্লাস্টিক শিল্প, সফ্টওয়্যার শিল্প।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আগের মতো বাংলাদেশ শিল্প পশ্চাৎপদ নয়। একসময় যেসব পণ্য বাহির থেকে আমদানি করত তার বেশিরভাগ এখন দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। এসব শিল্পগুলোর মধ্যে অন্যতম তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, প্লাস্টিক শিল্প, সফ্টওয়্যার শিল্প। এসব শিল্প খাতগুলো সামগ্রিক রপ্তানি আয়ে অবদান রাখছে।

উত্তর

যেসব শিল্পপ্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে প্রতিস্থাপন ব্যয়সহ স্থায়ী সম্পদের মূল্য ৩০ কোটি টাকার বেশি এবং ২৫০ জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকে তাকে বৃহদায়তন শিল্প বলে।

উত্তর

বাংলাদেশের শিল্পখাত সম্প্রসারিত ও উন্নত হলে কৃষির উদ্বৃত্ত জনশক্তি শিল্পক্ষেত্রে স্থানান্তর করা সম্ভব হবে। এর ফলে কৃষিতে মাথাপিছু উৎপাদন বাড়বে এবং ছদ্ম বেকারত্ব হ্রাস পাবে। বাংলাদেশে শিল্পখাতের উন্নতি ও প্রসারের মাধ্যমে ক্রমবর্ধমান জনশক্তির জন্য কর্মসুযোগ বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া শিল্পায়নের ফলে কৃষিক্ষেত্রের উদ্বৃত্ত শ্রমশক্তি স্থানান্তরিত হবে এবং কৃষির ছদ্ম বেকারত্ব হ্রাস পাবে। সুতরাং বলা যায়, শিল্পায়ন কর্মসংস্থান সৃষ্টিতে তথা বেকারত্ব নিরসনে অন্যতম সহায়ক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলে। সাধারণত বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের পরিবর্তে দেশের অভ্যন্তরে সমজাতীয় দ্রব্য উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলে। অন্যভাবে বলা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য আমদানি না করে নিজ দেশেই উৎপাদনের ব্যবস্থা করাকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলা হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলা, মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ইত্যাদি বিষয়ে সহায়তা করে এ ধরনের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেসব দ্রব্য আমদানি করা হয় সেসব দ্রব্য আমদানি না করে দেশীয় প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে দেশেই উৎপাদন করা যায়, পণ্যের আমদানি হ্রাস পায় এবং দেশীয় শিল্পের সম্প্রসারণ ঘটে। উদ্দীপকে দেখা যায়, একসময় যেসব পণ্য বাইরে থেকে আমদানি করত তার বেশিরভাগই এখন দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। যেমন তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, প্লাস্টিক শিল্প, সফ্টওয়্যার শিল্প।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিল্পটি আমদানি বিকল্প শিল্প। এ শিল্পের সমস্যাসমূহ বিশ্লেষণপূর্বক এ নীতির যথার্থতা মূল্যায়ন করা হলো- ১. মূলধন নিবিড় কৌশল: আমদানি বিকল্প শিল্পায়ন ব্যবস্থায় মূলধন নিবিড় কৌশল ব্যবহৃত হয়। ফলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। এমতাবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গ্রহণ করা হলে বেকার সমস্যার তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। ২. নির্ভরশীলতা বৃদ্ধি: এ কৌশল অনুসরণ করা হলে ভোগ্যপণ্যের আমদানি হ্রাস পায়। কিন্তু শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল ও মূলধনসামগ্রীর আমদানি বৃদ্ধি পায়। তাই আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল আমদানি নির্ভরশীলতা বৃদ্ধি করে। ৩. নিম্নমানের পণ্য: আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলের অন্যতম অসুবিধা হলো নিম্নমানের পণ্য উৎপাদন। এ ব্যবস্থায় প্রতিষ্ঠিত শিল্পকারখানা সরকারের পরোক্ষ সহযোগিতায় অব্যাহতভাবে সংরক্ষণ সুবিধা ভোগ করে। তাছাড়া এরূপ শিল্পের উৎপাদিত পণ্যের বাজারও খুব সংকীর্ণ। এমতাবস্থায় পণ্যের মানোন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় না বলে নিম্নমানের পণ্য উৎপাদিত হয়। উপরে আলোচিত সমস্যাগুলোসহ আরও নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে শিল্পায়নের ফলে দেশের আমদানি কমে যায়, বেকারত্ব কমে, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। মোটকথা, দেশের সার্বিক উন্নয়ন হয়।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।