শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন কোন ধরনের শিল্পের ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক শিল্পসমূহের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের ধারণাকে ইঙ্গিত করা হয়েছে। যেসব শিল্পপ্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। যেসব পণ্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয়। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল্য উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আয় বৃদ্ধি করা। রপ্তানিমুখী শিল্প বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, দেশি-বিদেশি যৌথ উদ্যোগ বা সম্পূর্ণভাবে দেশি বিনিয়োগ দ্বারা ব্যক্তি খাত বা সরকারি খাতে স্থাপিত হতে পারে। যেমন রপ্তানিমুখী শিল্পে দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়, সেসব শিল্পের পণ্য উৎপাদনে মূল্য সংযোজন বেশি হয়। পক্ষান্তরে, আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীল রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে (বাংলাদেশের তৈরি পোশাক শিল্প) মূল্য সংযোজনের মাত্রা তুলনামূলকভাবে কম হয়। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। তেমনি উদ্দীপকেও এ শিল্পগুলোর (পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক) কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পের অন্তর্গত। এসব শিল্পের আওতায় উৎপাদিত পণ্য ও সেবা বিদেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে গড়ে ওঠে।

HSC Economics 2nd Paper Chapter 3 : বাংলাদেশের শিল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 3 : বাংলাদেশের শিল্প · সৃজনশীল

উদ্দীপকে কোন কোন ধরনের শিল্পের ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক শিল্পসমূহ তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিদেশের বাজারে বিক্রির, উদ্দেশ্য গড়ে ওঠে। অন্যদিকে, এমন কিছু শিল্প রয়েছে, যা পৃথিবীর অপরাপর দেশ হতে ক্রয়কৃত পণ্য ও সেবা হ্রাস এবং উক্ত দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন ও জোগান দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠে। তবে দুই ধরনের শিল্পই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Jessore · 2025

উত্তর

কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক উৎপাদন প্রণালির মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরের প্রক্রিয়াকে শিল্প বলা হয়।

উত্তর

তৈরি পোশাক শিল্প নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প একটি প্রধান খাত, যা ব্যাপক হারে নারীদের কর্মসংস্থানে ভূমিকা রাখছে। এ শিল্পে প্রায় ৮০ 'শতাংশই নারীশ্রমিক যারা এখান থেকে নিজেদের আত্মনির্ভরশীল করছে। তারা পরিবারে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে এবং শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াচ্ছে। এতে তাদের সামাজিক মর্যদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এভাবে তৈরি পোশাক শিল্প নারীর ক্ষমতায়নে সহায়ক হিসেবে কাজ করছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক শিল্পসমূহের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের ধারণাকে ইঙ্গিত করা হয়েছে। যেসব শিল্পপ্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। যেসব পণ্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয়। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল্য উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আয় বৃদ্ধি করা। রপ্তানিমুখী শিল্প বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, দেশি-বিদেশি যৌথ উদ্যোগ বা সম্পূর্ণভাবে দেশি বিনিয়োগ দ্বারা ব্যক্তি খাত বা সরকারি খাতে স্থাপিত হতে পারে। যেমন রপ্তানিমুখী শিল্পে দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়, সেসব শিল্পের পণ্য উৎপাদনে মূল্য সংযোজন বেশি হয়। পক্ষান্তরে, আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীল রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে (বাংলাদেশের তৈরি পোশাক শিল্প) মূল্য সংযোজনের মাত্রা তুলনামূলকভাবে কম হয়। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। তেমনি উদ্দীপকেও এ শিল্পগুলোর (পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক) কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পের অন্তর্গত। এসব শিল্পের আওতায় উৎপাদিত পণ্য ও সেবা বিদেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে গড়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিল্প দুটি হলো যথাক্রমে রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্প শিল্প। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এই উভয় ধরনের শিল্পেরই তুলনামূলক ও অপরিসীম গুরুত্ব রয়েছে। যেসব শিল্প কেবল দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানির উদ্দেশ্যে গড়ে ওঠে, তাকে রপ্তানিমুখী শিল্প বলে। তৈরি পোশাক বা চামড়াশিল্প এর অন্তর্ভুক্ত। এই শিল্পের মাধ্যমে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা মূলধন গঠন ও আমদানির ব্যয় মেটাতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকারত্ব হ্রাস পায় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। অন্যদিকে, বিদেশ থেকে সরাসরি আমদানি কমানোর লক্ষ্যে দেশের অভ্যন্তরে পণ্য উৎপাদনের জন্য যে শিল্প গড়ে ওঠে, তাকে আমদানি বিকল্প শিল্প বলে। এই শিল্প দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় করে এবং বিদেশের ওপর ক্ষতিকর নির্ভরশীলতা কমায়। এটি দেশের নিজস্ব কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং স্থানীয় বাজারকে শক্তিশালী করে। ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা আসে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে উভয় শিল্পের বিকল্প নেই। রপ্তানিমুখী শিল্প বৈদেশিক মুদ্রা আনে, আর আমদানি বিকল্প শিল্প মুদ্রা সাশ্রয় করে। তাই টেকসই উন্নয়নের জন্য এই দুই শিল্পের সমান ও পরিপূরক গুরুত্ব রয়েছে।
HSCEconomics 2nd PaperChapter 3 : বাংলাদেশের শিল্প
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'A′A^{\prime} একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তৈরি পোশাক ব্যবসায়ী। তার তৈরি পোশাকের সুনাম বিশ্বব্যাপী। তার কারখানায় শ্রমিক সংখ্যা ১,২০০ জন এবং তার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক। তিনি তৈরি পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। অপরদিকে, মি. 'B′B^{\prime} তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দ্রব্য উৎপাদন করেন। তার স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার কম। এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেন।
ক
সৃজনশীল শিল্প কী?
খ
ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।
গ
মি. 'B′−B^{\prime}-এর শিল্প কোন ধরনের তা চিহ্নিত কর এবং ব্যাখ্যা কর।
ঘ
"দেশের জন্য মি. 'B′−B^{\prime}-এর শিল্পের তুলনায় মি. 'A′−A^{\prime}-এর শিল্পের গুরুত্ব বেশি।"- উদ্দীপক অনুসারে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

ফার্ম এবং শিল্প কি পরস্পর ভিন্ন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল শিল্প কী?

সৃজনশীল শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রফিক একটি কারখানা পরিচালনা করেন। সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। এ শিল্পের নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই দরিদ্র ও অদক্ষ মহিলা। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয়। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব বাজারে এ শিল্পটি স্থান করে নিয়েছে।

Barisal · 2017

ক
ক্ষুদ্র শিল্প কী?
খ
চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?
গ
মি. রফিকের শিল্প প্রতিষ্ঠানটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

চামড়া শিল্পের অনুন্নতির কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্ষুদ্র শিল্প কী?

ক্ষুদ্র শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনু বাঁশের কুলা, ঢাকি তৈরি ও বিক্রি করে। তার বউ সোহাগী তার এই কাজে সাহায্য করে। দিনুর পুঁজি কম থাকায় সে ব্যাংকে ঋণের জন্য যায়। কিন্তু জামানত দিতে না পারায় ব্যাংক তাকে ঋণ দেয় না। ফলে তাকে অনেক কষ্টে সংসার চালাতে হয়।

Jessore · 2017

ক
রপ্তানিমুখী শিল্প কী?
খ
কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?
গ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

কর্মসংস্থান বৃদ্ধিতে PPP এর ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রপ্তানিমুখী শিল্প কী?

রপ্তানিমুখী শিল্প কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।